Saturday , 17 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সন্তানকে নদীতে ফেলে থানায় গিয়ে মায়ের গ্রেপ্তার দাবি

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 17, 2026 6:28 am

মো: বিদ্যুৎ হোসেন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় এক মা তার ১৬ মাস বয়সী কন্যা আঞ্জুমান আয়াতকে আত্রাই নদীতে ফেলে দিয়ে থানায় এসে আত্মসর্পণ করেছেন।

শুক্রবার দুপুরে পত্নীতলা থানায় এসে নিজেকে গ্রেফতারের দাবি জানালে বিষয়টি জানাজানি হয়।

উদ্ধার অভিযান: খবর পাওয়া মাত্রই পুলিশ মাহমুদপুর ব্রিজে ছুটে যায়। স্থানীয় বাসিন্দা মো. খমির শেখের (৬৫) সহযোগিতায় নদী থেকে ডুবন্ত শিশুটিকে উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিশুটিকে দ্রুত পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে শিশুটি শঙ্কামুক্ত।

শিশুটির বাবা মেহেদী হাসান জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন, যার জেরে এই ঘটনা ঘটেছে।নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম হাসপাতালে শিশুটিকে দেখতে যান এবং উদ্ধারকারী খমির শেখকে ধন্যবাদ জানিয়ে আর্থিক পুরস্কার প্রদান করেন।

পুলিশের দ্রুত পদক্ষেপ ও স্থানীয়দের সাহসিকতায় এক মর্মান্তিক পরিণতির হাত থেকে রক্ষা পেল শিশুটি।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ওসমান হাদী হত্যার প্রতিবাদে বানারীপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মোহনগঞ্জে বিস্ফোরক নাশকতা মামলায় ইউনিয়ন চেয়ারম্যান গ্রেফতার

কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের খামারীর মাঝে বিনামূল্যে টিকা ও কৃমিনাশক ঔষধ বিতরণ

সাবেক মেম্বার সাদির উদ্যোগে রাস্তা সংস্কার

যেমন কাটছে নজরুল বিশ্ববিদ্যালয় সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের দুর্গোৎসব

পাঁচবিবি জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে বাণী অর্চনা উদযাপন

হবিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু