Wednesday , 14 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

প্রার্থিতা ফিরে পেলেন জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 14, 2026 11:26 am

মোঃ মোস্তাকিম রহমান, জয়পুরহাট সদর প্রতিনিধি:

জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখার মনোনয়নপত্র আপিলের মাধ্যমে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে আর কোনো বাধা রইল না তার জন্য।

এর আগে যাচাই-বাছাইয়ে সাবেকুন নাহার শিখার মনোনয়নপত্র প্রাথমিকভাবে অবৈধ ঘোষণা করা হলেও তিনি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানি শেষে কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

মনোনয়ন বৈধ হওয়ার প্রতিক্রিয়ায় সাবেকুন নাহার শিখা বলেন, “জয়পুরহাট-১ আসনের সম্মানিত মানুষদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও সালাম। নির্বাচন কমিশনের এই রায় শুধু আমার ব্যক্তিগত বিজয় নয়, এটি ন্যায়, গণতন্ত্র ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার বিজয়।”

তিনি আরও বলেন, “আমি মাঠে ছিলাম, আছি এবং থাকব। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে দুর্নীতিমুক্ত, উন্নয়নবান্ধব ও মানবিক জয়পুরহাট গড়াই আমার অঙ্গীকার। দল নয়, মানুষই আমার শক্তি।”

মনোনয়ন বৈধ হওয়ায় এলাকায় তার সমর্থকদের মধ্যে স্বস্তি ও উৎসাহ লক্ষ্য করা গেছে। অনেকেই এটিকে সাধারণ মানুষের পক্ষে একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।

উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেকুন নাহার শিখা জয়পুরহাট-১ আসনে নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, জনগণের দোয়া ও সমর্থন নিয়ে তিনি ভোটের মাঠে শক্ত অবস্থান তৈরি করতে পারবেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জোবায়েদ হত্যার প্রতিবাদে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বিরামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৮৭ পরিবারের মাঝে ছাগল ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ

নকলায় ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী’র উঠান বৈঠক

নাটোরের কৃতি সন্তান চাকসু ভিপির নাটোর আগমন উপলক্ষে জমকালো গণসংবর্ধনা

অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের বিবৃতি: নাশকতার প্রমাণ পাওয়া গেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে

ভোলাহাটে জামায়াতে ইসলামীর যুব দিবস পালিত

গাইবান্ধার সুন্দরগঞ্জে অটোচালক কিশোরের মরদেহ উদ্ধার

দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে পাখিদের জন্য নিরাপদ আশ্রয় নির্মাণ

সকল নাগরিকের জন্য গর্বের বাংলাদেশ গড়তে চায় সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী