Saturday , 10 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ঝিনাইদহে মাইক্রোবাস-ভ্যান সংঘর্ষে পল্লী চিকিৎসক নিহত, আহত ২

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 10, 2026 9:19 am

আব্দুস সামাদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহে মাইক্রোবাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার বাদামতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শৈলকুপা উপজেলার লক্ষনদিয়া গ্রামের পল্লী চিকিৎসক মুক্তার হোসাইন তার স্ত্রীর বড় বোনকে নিয়ে ঝিনাইদহ থেকে গ্রামে ফিরছিলেন। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার বাদামতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ও ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনায় মোটরসাইকেল ও ভ্যানের তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুক্তার হোসাইনকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজন এখনও ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানিয়েছেন, দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি হেফেজতে নেওয়া হয়েছে এবং সড়কে যানচলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।

স্থানীয়দের মতে, এই সড়কটি যানবাহন চলাচলের জন্য গুরুত্বপূর্ণ হলেও মাঝে মাঝে অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটছে। স্থানীয় প্রশাসন ও ট্রাফিক বিভাগ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

রংপুরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান: ৭.৫ লাখ টাকা জরিমানা, কারাদণ্ডও

ইসরাইলের হামলার পর ফিলিস্তিনি গ্রাম অবরুদ্ধ

অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে কোন বে-আইনী তৎপড়তা সহ্য করা হবে না: পটুয়াখালী জেলা প্রসাশক

জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধান উপদেষ্টার

তনু হত্যা মামলায় গ্রেফতার সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে

গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পেলেন সাবেক এমপি কায়কোবাদ

ইলিশ শিকারে পদ্মা নদী থেকে ২৪ জেলে আটক

সিএনজি চালক কর্তৃক কুবি শিক্ষার্থীকে মারধর

গোয়ালন্দে বন্ধুর বাইকে ঘুরতে গিয়ে এক তরুনীর মৃত্যু

চুনারুঘাটে প্রশ্নপত্র প্রণয়ন নিয়ে মুখোমুখি শিক্ষক ও শিক্ষা অফিস