Thursday , 8 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুবিতে বিজ্ঞান অনুষদের দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু আগামীকাল

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 8, 2026 10:31 am

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইন সায়েন্সেস’ নামক দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন শুরু হচ্ছে।

আগামীকাল (৯ জানুয়ারি) দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসকল তথ্য জানান সম্মেলন আয়োজক কমিটির সদস্যরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিজ্ঞান সম্মেলনের জন্য মোট ২৭০ টি অ্যাবস্ট্রাক্ট জমা পড়েছে, যার মধ্যে ১৮৪ টি নির্বাচিত হয়েছে। অ্যাবস্ট্রাক্টগুলোর মধ্যে ১৪৯ টি মৌখিক প্রেজেন্টেশন এবং ৩৫ টি পোস্টার প্রেজেন্টেশন হবে। এছাড়াও সম্মেলনে ১৩ টি প্রবন্ধ উপস্থিত হবে এবং ২টি প্লেনারি টক অনুষ্ঠিত হবে।

বিজ্ঞান সম্মেলনটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন উপ- উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।

এই সম্মেলনের আহ্বায়ক হিসেবে আছেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ এবং কনফারেন্স সেক্রেটারি হিসেবে আছেন অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব।

সম্মেলনের ব্যাপারে বিজ্ঞান সম্মেলন সেক্রেটারি ও গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব বলেন, ‘ প্রথমবারের মতো আমরা বিজ্ঞান অনুষদ থেকে একটি আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন চলেছি। এই কনফারেন্সটি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বিজ্ঞান অনুষদের শিক্ষক শিক্ষার্থীরা নিরলসভাবে কাহ করে যাচ্ছেন এটি সফল করতে। সম্মেলনে বিশ্বের বিভিন্ন বরেণ্য বিজ্ঞানী ও গবেষকরা তাদের গবেষণা উপস্থাপন করবে। আগামীকালই শুরু হবে কনফারেন্স আগামীকাল বার্ডে উদ্বোধনী অনুষ্ঠান হবে এবং পরে ২ টি প্লেনারি টক অনুষ্ঠিত হবে। আমরা চেষ্টা করছি যাতে পুরো কনফারেন্সটি নিখুঁতভাবে হয়।’

সম্মেলনের আহ্বায়ক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ বলেন, ‘কোনো কনফারেন্সের মূল উদ্দেশ্য হলো কানেক্টিভিটি। আমরা যা গবেষণা করি তা যদি আমরা প্রচার করতে না পারি, তাহলে আমাদের গবেষণা ব্যর্থ হবে। প্রচারের মাধ্যমে প্রসার হবে এবং তার মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করতে পারবে এবং মানুষের কল্যাণী নিহিত হবে, এটাই কনফারেন্সের মূল উদ্দেশ্য । সেই ধারণা থেকেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রথম বারের মতো বিজ্ঞান অনুষদের একটি আন্তর্জাতিক কনফারেন্স আগামীকাল থেকে দুদিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে বিভিন্ন দেশের বিজ্ঞানীগণ সরাসরি এবং ভার্চুয়ালি উপস্থিত থাকবেন।

আমরা আশা করছি, এই কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় তথা বিজ্ঞান অনুষদকে নতুন আঙ্গিকে পৃথিবীর সবার সামনে উপস্থাপন করতে পারব।’

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জ কারাগারের ১০৬ বন্দির ভোট দেওয়ার আবেদন

কক্সবাজারে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ইতালিয়ান মিডফিল্ডার

গোপালগঞ্জে লুকিয়ে আছে শেখ হাসিনা:যে তথ্য দিলেন পিনাকী

ডিমলায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

চৌদ্দগ্রামে ভারতীয় নাগরিক আটক

কুবিতে ‘ডেটা গভর্ন্যান্স অ্যান্ড ইন্টারঅপারেবিলিটি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাউফলে গণ অধিকার পরিষদের প্রার্থী হাবিবুর রহমান এর মনোনয়ন ফরম সংগ্রহ

জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান জাবি শিবিরের

চলতি মৌসুমে আমের ফলন ২৭ লাখ মেট্রিক টন ছাড়াতে পারে