Friday , 2 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ৭ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মকর্তারা তথ্য জানিয়েছেন।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম জানান, শুক্রবার ভোর ৩ টায় পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ৬.৫০ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৯ টচা ৫০ মিনিটে ফেরি পুনরায় চালু করা হয়।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট সূত্রে জানা যায়, যানজট নিরসনে সমস্ত ফেরি এখন পূর্ণ লোড নিয়ে স্বাভাবিকভাবে চলছে।

এদিকে সোয়া ৭ ঘণ্টা বন্ধ থাকার পর যমুনা নদীতে আরিচা ও কাজিরহাটের মধ্যে ফেরি চলাচলও পুনরায় শুরু হয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচাঘাটের ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ জানান, ঘন কুয়াশায় নদীর তলদেশ ঢেকে যাওয়ায় আজ শুক্রবার মধ্যরাত থেকে যমুনা নদীর আরিচা ও কাজিরহাটের মধ্যে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

এ সময় আরিচা এবং কাজিরহাট উভয় স্থানেই সমস্ত ফেরি নোঙর করা হয়েছে। ঘন কুয়াশা কমার পর শুক্রবার সকাল পৌনে ১০ টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত