Sunday , 21 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

লিডিং ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস-২০২৫ এ অসামান্য সফলতা অর্জন করে কুবি

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 21, 2025 10:14 am

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

লিডিং ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস ২০২৫-এ অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে অসামান্য সাফল্য অর্জন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রতিনিধি দল।

​গত ১৮-২০ ডিসেম্বর লিডিং ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী তাদের কূটনৈতিক দক্ষতা, যুক্তিনির্ভর বিতর্ক ও নেতৃত্বগুণে সম্মানজনক পদক ও স্বীকৃতি অর্জন করেছেন।

সম্মেলনের এক্সিকিউটিভ পর্যায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ চিন্ময় ইউএন ট্যুরিজম কমিটিতে ভাইস-চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন। মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তাহমিদ তাজওয়ার ও রুবাইয়া সাথী জি-২০ কমিটিতে চমৎকার কৌশল ও আলোচনার মাধ্যমে আউটস্ট্যান্ডিং ডেলিগেট পুরস্কার লাভ করেন। একই বিভাগের আরেক শিক্ষার্থী আবীর হাসান প্রতিযোগিতামূলক পরিবেশে নিজের মেধার স্বাক্ষর রেখে অর্জন করেন স্পেশাল মেনশন-২ অ্যাওয়ার্ড।

এ ব্যাপারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস এর সভাপতি ইমতিয়াজ আহমেদ চিন্ময় বলেন, আমার দলের এই ফলাফলে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তারা জাতীয় মঞ্চে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের আগামী প্রজন্ম এই সাফল্যের ধারা অব্যাহত রাখবে এবং আরও বড় বড় অর্জন বয়ে আনবে।’

 

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

মাটি জল রাখি পরিষ্কার-বিডি ক্লিন কালকিনি টিমের একদিনে অসাধারণ পরিচ্ছন্নতা অভিযান

সুন্দর বাংলাদেশ গঠনে জনগণ ইসলামী দলকে ভোট দিতে প্রস্তুত : ডা. তাহের

লক্ষ্মীপুরে মাকে বেঁধে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করলো ছাত্রলীগ সভাপতি

শ্রীবরদীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা

স্ত্রীর গলাকাটা মরদেহের পাশেই পড়ে ছিলেন আহত স্বামী

কুবিতে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান

আসছে ঈদুল আজহা রাজধানীতে প্রস্তুত গাবতলী পশুর হাট

কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে এবারও দেশ সেরা ঢাবি

পাঁচবিবি থানায় পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত