Sunday , 21 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ডিমলায় অবৈধভাবে বালু উত্তোলন দায়ে জরিমানা, পরিবহনের ট্রাক্টর ও বালু জব্দ

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 21, 2025 7:43 am

জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ২টি ট্রাক্টর জব্দ করা হয়েছে এবং একজনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের তিস্তা নদী ও নাউতারা নদী থেকে দীর্ঘদিন ধরে একটি সক্রিয় চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল—এমন অভিযোগের প্রেক্ষিতে শনিবার (২০ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে, অভিযানকালে নাউতারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নাউতারা আাদাবাড়ি এলাকার জাকারিয়া ছেলে হাচেনুর রহমান (৩২) নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং আনুমানিক ৩ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

এছাড়া টেপা খড়িবাড়ি ইউনিয়নে তিস্তা নদী থেকে উত্তোলনকৃত বালু পরিবহনের সময় চালকবিহীন অবস্থায় গয়াবাড়ি গ্রামের অফিয়ার রহমানের ছেলে আলম হোসেন (৩৪) ও একই গ্রামের গোলাম হোসেনের ছেলে বাবু হোসেন (৩৫) এর সহ ২টি ট্রাক্টর জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিমলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো, রওশন কবির। অভিযানে ডিমলা থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামান জানান , নদী ও পরিবেশ রক্ষায় জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান এবং মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত