Saturday , 20 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পরকালে শান্তির জন্য নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকতে হবে- মৌকরা পীর

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 20, 2025 6:14 am

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

ঐতিহ্যবাহী মৌকরা দরবার শরীফের পীর শাহ মোহাম্মদ নেছার উদ্দিন ওয়ালী উল্লাহি বলেছেন, রাসুল(সা:) বলেছেন যারা ছোটদেরকে আদর স্নেহ করে না, বড়দের সন্মান করে না তারা আমার উম্মত নয়। এক মুসলমান আরেক মুসলমান ভাই ভাই। বর্তমান যুগ অনুযায়ী কেউ আ’লীগ, কেউ বিএনপি, কেউ জামায়াত, কেউ পীর মাশায়েক, যে যাই করুক সকল মুসলাম একে অপরের ভাই। আমরা ইদানিং একে অপরকে কাফির বলে থাকি। এটা মোটেই ঠিক নয়, কাফেরতো সেই যে আল্লাহকে বিশ্বাস করে না। আমরা দুনিয়ার ক্ষমতা, দম্ভের জন্য রাজনৈতিক, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মারা- মারি, হানাহানি করে থাকি, যা ইসলাম পছন্দ করে না। আমরা পরকালে শান্তিতে থাকার জন্য মারামারি, হানিহানি এবং অশ্লীলতাসহ নিষিদ্ধ সব কাজ থেকে দূরে থাকার আহবান জানাই।

শুক্রবার বাদ জুমা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের আলকরা প্রাক্তন এমএলএ হাফিজুল ইসলাম চৌধুরী বাড়ীর সামনে আহসান হাবীব চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার কোরআনে হাফেজ ছাত্রদের মাঝে পাগড়ি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এরপর তিনি হাফেজ ছাত্রদেরকে পাগড়ি পরিয়ে দেন।

মাওলানা খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আনোয়ার হোসেন, আহসান হাবীব চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার প্রধান আলহাজ্ব মাওলানা আবুল হোসাইন, কুলাসার দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ক্বারী মোস্তফা ভূঁইয়া, জামায়াতে ইসলামীর আলকরা ইউনিয়ন আমীর মাওলানা কুতুব উদ্দিন, সাবেক ছাত্র নেতা নুরুল আফসার মোল্লা, মিরাজ চৌধুরীসহ এলাকার গণ্যমান্য বক্তিবর্গ।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামে কুখ্যাত মাদক সম্রাট টেম্পু সহ গ্রেফতার ২

মাদারীপুরে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু

বাউফলে ১০ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ

বাংলাদেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে

ঐক্যবদ্ধ জাতিকে পরাজিত করা যায় না : নূরুল ইসলাম বুলবুল

বিদ্যুতের দাম কমায়, এপ্রিলে স্পেনের মূল্যস্ফীতি কমেছে

জামালপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সার ডিলার ও মজুদকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, বিপুল পরিমান ভর্তুকির সার উদ্ধার

বরিশাল-৪ আসনে হাতপাখার প্রার্থী সৈয়দ এসহাক মুহাম্মদ’র মনোনয়ন বৈধ ঘোষণা

কুয়াকাটায় ভ্রমণে এসে অতিরিক্ত মদ্যপানে এক যুবকের মৃত্যু