Thursday , 18 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

গোপালগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে মুকসুদপুর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 18, 2025 1:42 pm

মোরশেদুর রহমান নূর, মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান এর সঙ্গে মুকসুদপুর উপজেলার প্রশাসনিক কর্মকর্তাবৃন্দদের এক সার্বিক মতবিনিময় সভা বৃহস্পতিবার, উপজেলা পরিষদ হলরুমের বিজয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবির সভাপতিত্ব করেছেন। সভায় উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ, ডিজিএফআই-এর কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, সাধারণ সম্পাদক মোঃ কাজী ওহিদুল ইসলাম, সদস্য ও “আজকের জাগরণ” পত্রিকার সম্পাদক ও প্রকাশক নূর আলম শেখ এবং সাংবাদিক সৈয়দ লুৎফর রহমান তুষার।

সভাকালে সাংবাদিক সৈয়দ লুৎফর রহমান তুষার গণভোট বিষয়ক প্রশ্ন উত্থাপন করেন। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার গুরুত্বের ওপর আলোকপাত করেন এবং বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জনসাধারণের কাছে হাইলাইট করার আহ্বান জানান।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ নির্বাচনী কেন্দ্রগুলোতে পর্যাপ্ত হ্যালোজেন লাইট ও সিসি ক্যামেরা স্থাপনের বিষয় জেলা প্রশাসক মহোদয়ের নিকট উপস্থাপন করেন।

সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ কলেজটিকে নির্বাচন উপযোগী করে প্রস্তুত করার বিষয় হাইলাইট করেন।

ডিজিএফআই-এর কর্মকর্তা কেন্দ্রগুলোতে রিচার্জেবল লাইট ও জেনারেটর ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সবশেষে জেলা প্রশাসক জনাব মোঃ আরিফ-উজ-জামান কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জনবান্ধব প্রশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

“জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের” নতুন সভাপতি তারেক, সম্পাদক প্রিতম

কুড়িগ্রামে জুলাই স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

চুনারুঘাটে এ.কে. ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

প্রশাসনের প্রতি ক্ষোভ অভিযোগ করেন ক্রেতারা : ভোজ্য তেল উধাও

বাউফল ২ টি দোকান আগুনে পুড়ে ছাই

ওসমান হাদী হত্যার প্রতিবাদে বানারীপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

সিলেটে বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার চোরাচালান জব্দ

শিবগঞ্জে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে উপজেলা বিএনপির দোয়া মাহফিল

কলাপাড়ার নবাগত ইউএনও-কে গনঅধিকার পরিষদ-এর ফুলের অভ্যর্থনা

কোম্পানীগঞ্জে অবৈধ পাথর লুট ঠেকাতে গিয়ে পুলিশের ওপর হামলা, ট্রাক্টর ছিনতাই