Tuesday , 16 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

মাদারীপুরে হাতপাখার মনোনীত প্রার্থীর বিজয় র‍্যালি অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 16, 2025 9:15 am

আরাফাত হোসেন, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ

আজ মঙ্গলবার, ১৬ ডিসেম্বর সকাল ৯টা থেকে মাদারীপুরের কালকিনি উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা এস এম আজিজুল হকের নেতৃত্বে এই বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়। রেলিটি কালকিনি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিজয় র‍্যালিতে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা এস এম আজিজুল হক মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপস্থিত সকলের কাছে হাদীর জন্য বিশেষ দোয়া কামনা করেন।

তিনি বলেন, এই বিজয় কোনো ব্যক্তির নয়; এটি দ্বীন, দেশ ও মানুষের বিজয়। আগামীতেও দেশ, ইসলাম ও মানবতার পক্ষে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি তালুকদার দেলাওয়ার হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি বশির উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার সভাপতি মাহাদী হাসান সুমন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি পৌরসভার সাবেক হাতপাখার মেয়র প্রার্থী ও পৌর সভাপতি লুতফর রহমান মুন্সী।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

ফুলপুরে বিএনপির ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে অটোরিকশা উল্টে চালকসহ বহু যাত্রী গুরুতর আহত

চৌদ্দগ্রামে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও গুণীজন সংবর্ধনা

ইসিতে নিবন্ধনের জন্য ১৪৭টি দলের আবেদন

১৫ মাস জেলে থেকেও এতটা মানসিকভাবে বিপর্যস্ত হইনি: জিএসপ্রার্থী খাদিজা

বিএনপির মনোনয়নের দাবিতে বঞ্চিত প্রার্থী মমতাজের কর্মী-সমর্থকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মাভাবিপ্রবিতে হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ঈদে বিশেষ আয়োজন

কুবিতে ‘প্রতিবর্তন’-এর এক যুগপূর্তিতে ‘এয়ারটেল আড্ডা কনসার্ট’

উত্তরা ট্রেজেডি মাঝখানে স্ত্রী, দুই পাশে স্বামী ও সন্তানকে নিয়ে চির নিদ্রায় শায়িত এক পরিবারের ৩ জন

ডিমলায় জমি নিয়ে সংঘর্ষে ১ জন নিহত