Tuesday , 9 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বানারীপাড়ায় পাঁচ নারী পেলেন ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 9, 2025 3:04 pm

বানারীপাড়া প্রতিনিধি:

বানারীপাড়ায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও “বেগম রোকেয়া দিবস-২০২৫” পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে (৯ ডিসেম্বর) উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদুর রহমান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রাণী সেন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দারিদ্র্য বিমোচন কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. রূবা, উপজেলা ছাত্র প্রতিনিধি মো. সাব্বির হোসেন, সাংবাদিক সাইফুল ইসলাম মিয়া এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনা সভায় ইউএনও মো. বায়েজিদুর রহমান বলেন, “নারী শিক্ষা, অধিকার ও সামাজিক সমতায় বেগম রোকেয়ার আদর্শ আজও আমাদের জন্য পথপ্রদর্শক। নারীর ক্ষমতায়নে শিক্ষা বিস্তার, সচেতনতা বৃদ্ধি এবং বৈষম্য দূর করতে সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।”

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে অদম্য সাহস, নেতৃত্ব, সংগ্রাম ও সাফল্যের স্বীকৃতি হিসেবে পাঁচ নারীকে ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’ প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন-মোসাম্মৎ তানহা- অর্থনীতিতে স্বাবলম্বী নারী। কাজলী মন্ডল- শিক্ষা ও চাকরিক্ষেত্রে সফল নারী। হাজেরা বেগম- সফল জননী নারী। সেলিনা- নির্যাতনের বিভীষিকা পেছনে ফেলে নতুন জীবন গড়া নারী। নাজমা বেগম- সমাজ উন্নয়নে অসাধারণ অবদান রাখা নারী।

অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রাণী সেন, এবং তিনি পুরস্কারপ্রাপ্ত সকল নারীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

নদ-নদীতে নিয়মিত পোনা অবমুক্তের আহ্বান জেলা প্রশাসকের

ঝালকাঠিতে জরাজীর্ণ ভবনের পলেস্তারা খসে পড়ে ৭ শিক্ষার্থী আহত

কুড়িগ্রামে বৃষ্টি উপেক্ষা করেই দূর্গম চরে বিনামূল্যে টিকা ও কৃমিনাশক ঔষধ বিতরণ অনুষ্ঠিত

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পবিপ্রবি জিয়া পরিষদের মিলাদ ও দোয়া মাহফিল

চৌদ্দগ্রামে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

ফরিদপুর জেলায় জিপিএ-৫ পাওয়া দুঃস্ত ১২ শিক্ষার্থীকে সম্মাননা ও অনুদান প্রদান

আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে এফএইচ এসোসিয়েশনের মশারি বিতরন

কুয়েটে সংঘর্ষের ঘটনায় ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় ৫ শিক্ষার্থী বহিষ্কার, ৩২ জনকে সতর্ক

গাড়িচালকের অভিযোগ, ‘জীবন বদলে যাবে’ বলে প্রলোভন দেখান গাজী নজরুল

ব্রাক্ষণবাড়ীয়া-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামান সুখনের সরে দাঁড়ানোর ঘোষণা