Tuesday , 9 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

নলছিটিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 9, 2025 1:45 pm

মাহবুব হাসান, নলছিটিতে (ঝালকাঠির) প্রতিনিধিঃ 

ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন ও আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ সম্মুখে বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের নিয়ে একটি মানববন্ধন করা হয়। মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্নীতি বিরোধী প্লাকার্ড নিয়ে অংশ গ্রহন করেন।

এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় নলছিটি উপজেলা দুপ্রকের সভাপতি সহকারি অধ্যাপক(অবঃ) সামছুল আলম বাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার(ভূমি) রিজভী আহমেদ সবুজ।

এসময় আরও উপস্থিত ছিলেন, থানার পোল জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কুদ্দুস, নলছিটি উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা হাফেজ আতিকুর রহমান,সরকারি নলছিটি ডিগ্রি কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জামান প্রমুখ।

দুদকের পিরোজপুর জেলা সমন্বিত কার্যালয়,নলছিটি উপজেলা প্রশাসন ও নলছিটি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নলছিটি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শাহাদাত আলম ফকির।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

মনোনয়ন বঞ্চিত হওয়ায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ

দীর্ঘ ১৩ বছর পর চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটির অনুমোদন

কুড়িগ্রামে বাল্যবিয়ে প্রতিরোধে অবহিতকরণ সভা

মোটরসাইকেলের ধাক্কায় চবি শিক্ষার্থী গুরুতর আহত

ক্যান্সারে আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অকাল মৃত্যু

মুন্সিগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

হরিণের নামে শূকরের মাংস বিক্রির চেষ্টা, একজনের কারাদণ্ড ও জরিমানা

দোয়ারাবাজারে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছোরাব আলী’র পাশে সামাজিক সংগঠন নসকস

বাউফলে মানসিক ভারসাম্যহীন ছেলের আগুনে পুড়ে গেল ঘর