Monday , 8 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

শৈলকূপায় জেলা প্রশাসকের সাথে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 8, 2025 12:37 pm

এ.এস আব্দুস সামাদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদের উপস্থিতিতে বিভিন্ন শ্রেণী–পেশার মানুষের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৮ ডিসেম্বর সকালে শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান। অনুষ্ঠানে উপজেলার জনপ্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ইমাম, ব্যবসায়ী, কৃষক প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী–পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদ উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য, মাদক, বাল্যবিবাহ, সারসংকট, পরিবহন, বিদ্যুৎ, পানি ও স্যানিটেশনসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত সুধীজনদের বক্তব্য শোনেন। এ সময় তিনি সরকারি সেবা প্রাপ্তিতে যেন কেউ হয়রানির শিকার না হন সেদিকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও জনবান্ধব হয়ে কাজ করার নির্দেশনা দেন।

জেলা প্রশাসক বলেন, জনগণের সমস্যার কথা সরাসরি শোনার জন্যই এ ধরনের মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে। জনগণের সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে শৈলকূপার সার্বিক উন্নয়ন আরও বেগবান হবে।

সভা শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সভা নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নাচোলে উৎসব মুখর পরিবেশে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর কার্যালয় উদ্বোধন

ফুলপুর উপজেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পরকালে শান্তির জন্য নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকতে হবে- মৌকরা পীর

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৬ বাংলাদেশি

ঈদগাঁও বাজারে ভাড়াটিয়ার আঘাতে মাথা ফাটল মালিক পক্ষের

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় কাঁপছে ইরান

যুব সংগঠন ওয়াইপিএসডি’র ২০২৬ সালের নতুন কমিটি গঠন

চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মাস্টারের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কালকিনিতে পানিতে ডুবে শিশু নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় স্লিপার বাসের সুপারভাইজার নিহত, আহত ৫