Thursday , 6 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শ্রীপুরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী এনামুল হক মোল্লা গ্রেফতার

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 6, 2025 12:24 pm

মোঃ আতেফ ভূঁইয়া, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর এলাকায় গতকাল মধ্যরাতে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে অস্ত্রসহ সাতজন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে হত্যা, মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী এনামুল হক মোল্লা এবং তার সহযোগী শওকত মীর রয়েছেন।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে র‌যাব ও পুলিশের সদস্যরাও অংশ নেন। অভিযানে ২টি ৭.৬৫ মিঃমিঃ পিস্তল, ৩টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ৪টি ওয়াকি টকি সেট, ২টি স্টান গান, ১টি নেইল গান, ২টি লাইসেন্সবিহীন মোটরসাইকেল এবং বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, “অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান চলমান থাকবে।”

জনগণের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানানোর আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

মাদারীপুরে শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চৌদ্দগ্রামে প্রাইভেটকার বোঝাই গাঁজাসহ চালক আটক

ভারত-পাকিস্তানসহ ৪ দেশের নাম লিখে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

কালীগঞ্জে শহীদ আসলাম হোসেনের শাহাদাত দিবসে আলোচনা ও দোয়া মাহফিল

বিদ্যালয়ের ১৪ লক্ষ টাকা বুঝিয়ে না দিয়ে অবসরে যাচ্ছেন প্রধান শিক্ষক আ’লীগ নেতা কামরুজ্জামান

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা

ঈদগাঁওয়ে কিশোর কন্ঠ ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষায় দুই সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ

নলছিটিতে টিসিবি ডিলারকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই

জ্বালানি সংকট সমাধানে সংসদে বিশেষ কমিটি গঠন, মেয়াদ ৩০ দিন