Thursday , 26 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা

প্রতিবেদক
বাসস
March 26, 2026 5:14 am

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে প্রধান বিচারপতি সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সুপ্রিম কোর্টের (আপিল ও হাইকোর্ট) উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে ২৬ মার্চ সকাল ৬ টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিবৃন্দ পুষ্পস্তবক অর্পণের পর একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

পটুয়াখালীর দুমকিতে জুলাই শহীদদের প্রতি প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ট্রাস্কফোর্স অভিযানে ১.২৫ কেজি গাঁজাসহ গ্রেফতার-১

এক নজরে এসএসসি পরীক্ষার ফল ২০২৫

বর্জ্য ব্যবস্থাপনায় জাবির শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদ কর্তৃক ৩০টি ডাস্টবিন ক্রয়

৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত বাঘাইছড়ির বিএনপি

ঈদগাঁওয়ে বিভিন্নস্থানে গণসংযোগকালে ভিপি বাহাদুর

মাত্র সাত মাসে কুরআনের হাফেজ হলেন ইতালির নাগরিক দুই ভাই

ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে কুবিতে বিক্ষোভ

চৌদ্দগ্রামে হান্ডা মদিনাতুল উলুম মাদ্রাসা শিশু কিশোরদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জিয়া স্মৃতি পাঠাগারের কার্যক্রম শুরু