Sunday , 7 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

অব্যাহতি প্রত্যাহার করে হুমায়ুন কবিরকে পুনর্বহাল করল জেলা বিএনপি

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 7, 2025 10:14 am

অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালী বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরকে দেওয়া অব্যাহতি প্রত্যাহার করে তাকে পুনরায় স্ব’ পদে বহাল করেছে পটুয়াখালী জেলা বিএনপি।

শনিবার (৬ ডিসেম্বর) বিকালে সাংবাদিকদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবর রহমান টোটনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হুমায়ুন কবিরকে যে অব্যাহতি প্রদান করা হয়েছিল, তার আবেদনের প্রেক্ষিতে তা পুনর্বিবেচনা করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সেই অব্যাহতি প্রত্যাহার করে তাকে পুনরায় স্ব পদে পূর্ণ বহাল করা হলো। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন থেকে তিনি দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন—দল এমন প্রত্যাশা করে।

স্ব পদে বহাল হওয়ার বিষয়টি নিশ্চিত করে হুমায়ুন কবির বলেন, “আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। পটুয়াখালী জেলা বিএনপি থেকে আমাকে একটি প্রজ্ঞাপন পাঠানো হয়েছে, যা ৩০ নভেম্বর স্বাক্ষরিত। দলের এই সিদ্ধান্তে আমি কৃতজ্ঞ। ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করতে এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত

ঘোড়াঘাটে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন

মোবাইল কোর্টের বিশেষ অভিযান: মুরাদনগরে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট

ঘোড়াঘাটে ইউএনও রফিকুল ইসলামের বিদায় নতুন ইউএনও’র যোগদান

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

পুঠিয়ায় জামায়াত প্রার্থী মনজুর রহমানের গণসংযোগ

জবিশিবিরের মেরিট অ্যাওয়ার্ড থেকে বঞ্চিত তিন বিভাগের মেধাবীরা

কুবির নওয়াব ফয়জুন্নেছা হলে বিজয়ের উল্লাসে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা

ভোটের আগেই সেবার নজির: রাস্তাঘাট সংস্কারে জামায়াতে ইসলামী