Sunday , 7 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মওলানা ভাসানী হলে পরিচ্ছন্নতা সপ্তাহ–২০২৫ উদ্বোধন

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 7, 2025 9:08 am

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলে আজ ৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে পরিচ্ছন্নতা সপ্তাহ–২০২৫।

আজ (৭ ডিসেম্বর ) হল প্রশাসন এবং ছাত্র সংসদের বিভিন্ন সদস্যের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে এ উদ্যোগ।

পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে হলের সুইপারসহ অন্যান্য পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে দিকনির্দেশনামূলক বৈঠক অনুষ্ঠিত হয়। একটি সার্থক ও কার্যকর পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।এই কর্মসূচিটি সার্বিকভাবে পরিচালনা করছে মওলানা ভাসানী হল ছাত্র সংসদ, আর সহযোগিতায় রয়েছে হল প্রশাসন।

এ বিষয়ে মওলানা ভাসানী হল ছাত্র সংসদের ভিপি আব্দুল হাই স্বপন বলেন,”হলের মোট ১৯২টি রুমের জন্য ৯৬টি ঝুড়ি কেনা হয়েছে, যাতে শিক্ষার্থীরা প্রতিদিনের ময়লা যথাস্থানে ফেলতে পারে। আশা করি, ছাত্র সংসদের এই উদ্যোগের মাধ্যমে হলের শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় থাকবে।”

ছাত্র সংসদ এর জিএস রিদয় পোদ্দার বলেন,”আমাদের হলের পরিবেশ সুস্থ ও স্বচ্ছ রাখতে ছাত্র সংসদ ও হল প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা সপ্তাহ আয়োজন করা হয়েছে। আশা করি সবাই দায়িত্বশীলভাবে অংশ নেবে এবং আমাদের হলকে আরও পরিচ্ছন্ন ও সুন্দর রাখবে।”

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের সচেতনতা ও অংশগ্রহণই এ কর্মসূচির প্রধান লক্ষ্য বলে জানানো হয়।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কালাইয়ে যুব বিভাগের প্রাণবন্ত প্রতিনিধি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

রংপুরে জাপা ছেড়ে বিএনপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান

সৈয়দকাঠিতে পাইপগানসহ আ.লীগ নেতা তারিকুল ইসলাম গ্রেফতার

পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ

শিবগঞ্জে “আরিফ হোসেন আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট” উদ্বোধন

জাতি গঠনে স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

ডিমলায় ভুমি সেবায় গনশুনানী অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে শতাধিক দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ফুড প্যাকেজ বিতরণ

চৌদ্দগ্রামে নিমজ্জিত আমন ধানের বীজতলা, আতঙ্কে পোল্ট্রি ও মৎস্য চাষীরা

কক্সবাজার সীমান্তে পৃথক অভিযানে ১০ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ