Saturday , 6 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাবিস্হ বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির দোয়া মাহফিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 6, 2025 6:55 am

জাবি প্রতিনিধিঃ

বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ৫ ডিসেম্বর)বাদ আসর বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে এই দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম মাহমুদুর রহমান।

এখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. আবু তালেব, মাইক্রোবায়োলজি বিভাগের প্রিন্সিপাল এক্সপেরিমেন্টাল অফিসার মো. আলী হাসান মাসুদ।

এছাড়া অংশ নেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক, যুগ্ম আহ্বায়ক ইমরান খান ও দেওয়ান আলাউদ্দিন হোসেন, সদস্য মো. রাজন মিয়া, হাসান হাবিব, আবু নাইমসহ অন্য মুসল্লিগণ।

আয়োজনটি সম্পাদনায় ছিলেন বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি আল রাফি আহমেদ রাজু, সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ, কোষাধ্যক্ষ সিফায়েত হোসেন মারুফ, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ ও আব্দুল্লাহ আলিফসহ অন্যান্য সদস্যরা।

দোয়া শেষে উপস্থিত এবং বাইরের শ্রমজীবী মানুষের মাঝে তবারক বিতরণের মাধ্যমে কার্যক্রম শেষ হয়।

এই আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুর রব।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ইউএনওর তৎপরতায় উদ্ধার পেলেন অন্তঃসত্ত্বা ভারসাম্যহীন নারী

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

ডাকসু নির্বাচন: যানবাহন চলাচল সংক্রান্ত ডিএমপির গণবিজ্ঞপ্তি

আগামী জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পাঁচবিবিতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী আয়োজন- তারুণ্যের উৎসবকে ঘিরে প্রাণবন্ত পুরস্কার বিতরণ

শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ হলেন বানেশ্বর সরকারি কলেজের প্রফেসর ড. মোঃ শওকত আলী

দেশের ১৭ জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ

বাউফলে নকল স্টাম্প-সিল দিয়ে জাল দলিল তৈরি, যুবককে ১০ দিনের কারাদণ্ড

জামালপুরে গরু চুরি করে পালানোর সময় পিকআপ আটক