Tuesday , 2 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ডিমলায় কৃষকের অ্যাপসের মাধ্যমে আমন ধান সংগ্রহে লটারি অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 2, 2025 12:05 pm

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারী ডিমলা উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে ২০২৪–২৫ অর্থবছরের আমন ধান সংগ্রহ কর্মসূচির অংশ হিসেবে কৃষকের অ্যাপসের মাধ্যমে নিবন্ধিত কৃষকদের মধ্যে লটারি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫)দুপুরে ডিমলা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।এ লটারি কার্যক্রম সম্পন্ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভুমি) রওশন কবির,উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) মীর হাসান আল বান্না, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক সেতেরা সুলতানা,উপজেলা জামাতের আমির সভাপতি মাওলানা মজবুর রহমান,

অনুষ্ঠানে সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কৃষি ও খাদ্য সংগ্রহ সম্পর্কিত প্রক্রিয়া, কৃষকের অ্যাপস ব্যবহারের সুবিধা, স্বচ্ছতার বিষয় এবং ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে সভায় আলোচনা হয়। কর্মকর্তারা জানান, অ্যাপসের মাধ্যমে লটারির ফলে ধান ক্রয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে এবং কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছেন।

সভায় বক্তারা বলেন, দেশে নিরাপদ খাদ্য মজুত নিশ্চিত করতে এবং প্রকৃত কৃষকদের সরকারি সুবিধার আওতায় আনতে সরকার কৃষি খাতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে। এরই ধারাবাহিকতায় ধান সংগ্রহ প্রক্রিয়ায় অ্যাপসের ব্যবহার ইতোমধ্যে জনপ্রিয়তা পেয়েছে।

লটারি শেষে নির্বাচিত কৃষকদের তালিকা প্রকাশ করা হয় এবং পরবর্তী ধাপে ধান সরবরাহ সম্পর্কিত নির্দেশনা প্রদান করা হয়। উপস্থিত কৃষকরাও প্রক্রিয়াটি দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জাবিতে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স বিষয়ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসাসেবায় আত্মনিয়োগ করুন: প্রধান উপদেষ্টা

কক্সবাজারে ছাত্রলীগ কর্মী ইমরান গ্রেপ্তার, প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকির অভিযোগ

পবিপ্রবিতে তারেক রহমানের প্রত্যাবর্তনে র‍্যালি ও আলোচনা সভা

জাবিতে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত মেলায় বহিরাগত নিষিদ্ধ

নওগাঁ পত্নীতলায় জোড়া লাগানো জমজ নবজাতকের জন্ম

কুড়িগ্রাম-২ আসনে প্রতীক পেলেন এবি পার্টির নজরুল ইসলাম

প্রথম পর্যায়ে ১১ উপজেলায় ২২ হাজার ৬৫ জন কৃষককে কার্ড দেওয়া হবে: কৃষি মন্ত্রী

উপদেষ্টা পরিষদের বৈঠকে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন