Sunday , 30 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

রাজশাহীর চারঘাটে আন্তর্জাতিক নারী নির্যাতন-প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও সমাবেশ

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 30, 2025 1:56 pm

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী চারঘাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে চারঘাট বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ রাশেদা পারভীন এর সঞ্চালনায় উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু সহ সাংবাদিক, বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, এনজিও কর্মী ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

সমাবেশে বক্তারা বলেন, ডিজিটালের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা দিনদিন বাড়ছে। এ জন্য সবাইকে সচেতন হতে হবে এবং সাহসিকতার সাথে সহিংসতার বিরুদ্ধে দাঁড়াতে হবে। তারা আরও বলেন, বাল্যবিবাহ বন্ধ করা ও ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করা সমাজ পরিবর্তনের অন্যতম পূর্বশর্ত। বক্তারা নারী ও কন্যার জন্য নিরাপদ ডিজিটাল স্পেস গড়ে তোলার আহ্বান জানান।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে ৫০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক, নগদ অর্থ জব্দ

ববিতে ৩২ হাজার সিরিয়াল নিয়ে পোষ্য কোটায় ভর্তি উপাচার্যের মেয়ে

পাঁচবিবি পৌরসভার ৩নং ওয়ার্ডে জামায়াতের নির্বাচনী অফিস উদ্বোধন

তিন দফা দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

পবিপ্রবিতে আন্তঃঅনুষদ ফুটবলের শিরোপা ফিশারিজ অনুষদের

উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

রাজধানীর নতুনবাজার মোড়ে শিক্ষার্থীদের অবস্থান

চব্বিশের গণ-অভ্যুত্থান দমনে পরিচালিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালের প্রথম রায় আজ

দোয়ারাবাজারে জমিয়ত প্রার্থী মোহাম্মদ নূরুল হকের সমর্থনে শোডাউন ও পথসভা

২৩ প্রকাশনীকে নিয়ে কুয়েটে প্রথমবারের মতো সপ্তাহব্যাপী বই উৎসব