বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত বরিশালে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়কালে ভুয়া দুই সাংবাদিক আটক ভূমিহীনদের জমির ধান জোরপূর্বক কেটে নিয়েছে ভূমিদস্যু কুবিতে ফিল্ম সোসাইটির কর্তৃক চলচ্চিত্র প্রদর্শন ও নবীনবরণ সড়ক দুর্ঘটনায় চবি ছাত্রদল নেতা আরিফুল ইসলামের মৃত্যু নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, প্রতিরোধ বিষয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত চবি শাটল ট্রেন থেকে পড়ে ষাটোর্ধ ব্যক্তির মৃত্যু তামাবিল হাইওয়ে পুলিশের অভিযানে বাসভর্তি ৯৬টি কম্বল জব্দ, দুইজন আটক নাসির নগরে ফার্মেসীতে মোবাইল কোর্টের অভিযান, বেশ কয়েকটি ফার্মেসীকে জরিমানা বানারীপাড়ায় পাঁচ নারী পেলেন ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’ ‎‎চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪ নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ত্রিশাল মুক্ত দিবস উদযাপন অদম্য নারী সুমিকে সম্মাননা-গোয়াইনঘাটে বেগম রোকেয়া দিবস উদযাপিত বান্দরবানে রিসোর্ট মালিক ও ম্যানেজার অপহরণ-পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু নলছিটিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত ত্রিশাল মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় র‍্যালি ভোলাহাটে ট্রলির ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু ভর্তি পরীক্ষা বিবেচনায় জাবির শীতকালীন ছুটি স্থগিত

২৩ প্রকাশনীকে নিয়ে কুয়েটে প্রথমবারের মতো সপ্তাহব্যাপী বই উৎসব

মোহাম্মদ সাজিদুল ইসলাম, কুয়েট প্রতিনিধিঃ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) প্রথমবারের মতো সপ্তাহব্যাপী বই উৎসবের আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করা হয় রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ছয়টায়।

কুয়েট উপাচার্য প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আশফিয়া লাইব্রেরির সহযোগিতায় আয়োজিত এ উৎসবে পাঞ্জেরী পাবলিকেশনস, পথিক প্রকাশন, লেক্সিকন, ব্রিটিশ কাউন্সিল, আদ-দ্বীন শপ, সিয়ান পাবলিকেশনস, গার্ডিয়ান পাবলিকেশনসসহ মোট ২৩টি প্রকাশনী প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। উৎসবটি চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে বইমেলা প্রাঙ্গণ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য ড. মাকসুদ হেলালী বলেন, “জ্ঞানের বিকাশ বইয়ের মাধ্যমে। মানুষ যত বেশি বই পড়বে, তত বেশি জ্ঞানী হবে এবং উন্নতি লাভ করবে। ইন্টারনেটে বই পড়লেও বইয়ের প্রকৃত স্বাদ পাওয়া যায় না।” তিনি আরও আশা প্রকাশ করেন যে কুয়েটের শিক্ষার্থীরা এই উৎসবকে জ্ঞান চর্চা ও সৃজনশীলতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করবে।

ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. ইকরামুল হক উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “কুয়েটে এই প্রথম এমন আয়োজন শুরু হলো। এটি কুয়েটের জন্য একটি ঐতিহাসিক দিন। আশা করি, এই আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মৌলিক জ্ঞান অর্জনে বইয়ের বিকল্প নেই। অনলাইন টুলস ব্যবহারে অনেক কিছু শেখা যায়, কিন্তু গভীর জ্ঞান অর্জন শুধুমাত্র নিয়মিত বই পড়ার মাধ্যমেই সম্ভব।”

আয়োজকরা জানান, প্রথমবারের এই সপ্তাহব্যাপী বই উৎসব বিশ্ববিদ্যালয়ে পাঠচর্চার একটি নতুন ধারা সৃষ্টি করবে এবং শিক্ষার্থীদের বইমুখী হতে অনুপ্রাণিত করবে। কুয়েট ক্যাম্পাসে বই পড়াকে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে এই আয়োজন নিয়মিত করার পরিকল্পনাও রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩