Sunday , 30 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

জয়পুরহাট জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি মতিউর, সম্পাদক সুইট

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 30, 2025 6:30 am

মোঃ মোস্তাকিম রহমান, জয়পুরহাট (সদর) প্রতিনিধিঃ

আগামী ২৯ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিতব্য জয়পুরহাট জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে সহ-সভাপতি পদে মতিউর রহমান এবং সাধারণ সম্পাদক পদে ওবায়দুর রহমান সুইট আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনকে ঘিরে সংগঠনের সদস্যসহ জেলাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

নবনির্বাচিত এই দুই নেতাই পূর্বে জয়পুরহাট সরকারি কলেজ ছাত্র সংসদের ছাত্রদল মনোনীত সাবেক ভিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁদের দীর্ঘদিনের সংগঠনচর্চা, নেতৃত্বগুণ এবং মানবিক কাজে সম্পৃক্ততা নির্বাচন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্টরা জানান।

রেড ক্রিসেন্টের জেলা কমিটির সদস্যরা মনে করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে জেলার মানবিক সহায়তা কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে। বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা, রক্তদান কার্যক্রম, যুব রেড ক্রিসেন্টের কার্যক্রম ও সমাজসেবা—সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন তারা।

নবনির্বাচিত সহ-সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান সুইট তাঁদের প্রতি বিশ্বাস এবং সমর্থনের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তাঁরা বলেন, মানবতার কল্যাণে রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরও বিস্তৃত করতে দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবে নতুন কমিটি।জয়পুরহাট জেলায় রেড ক্রিসেন্ট সোসাইটির এই নেতৃত্ব পরিবর্তনকে স্থানীয়দের অনেকেই মানবিক সেবাখাতে নতুন সম্ভাবনার সূচনা হিসেবে দেখছেন।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে চকলেট ও টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা

ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন ঘটেছে, দাবি ট্রাম্পের

দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা

কুবি শিক্ষার্থীকে ট্রেনে উত্ত্যক্ত করার দায়ে পাঁচ যুবক আটক

নিরাপদ ক্যাম্পাস ও শিক্ষার পরিবেশ চায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে মারধর, ব্যবসায়িক বিরোধের অভিযোগ

কুবিতে ফুটবল খেলায় মারামারির ঘটনায় ৫ শিক্ষার্থী বহিষ্কার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুদকের অভিযান

গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ১১২ মরদেহ উদ্ধার

এনসিপি কুড়িগ্রাম সদরের ৯নং যাত্রাপুর ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন