Saturday , 29 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ঈদগাঁহ গ্রামার স্কুল আইডিয়াল ট্রাস্ট পিইসি মেধাবৃত্তিতে উপজেলার সেরা কৃতিত্ব অর্জন

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 29, 2025 12:48 pm

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁহ গ্রামার স্কুল আইডিয়াল ট্রাস্ট পিইসি মেধাবৃত্তি পরীক্ষায় এ বছর উপজেলার সর্বোচ্চ কৃতিত্ব অর্জন করেছে। প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ট্যালেন্টপুল, ইউনিয়ন এবং সাধারণ—তিন ক্যাটাগরিতেই অসাধারণ ফলাফল দেখিয়ে এলাকার শিক্ষাঙ্গনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

প্রাপ্ত তথ্য মতে, আইডিয়াল ট্রাস্ট পিইসি মেধাবৃত্তি ২০২৫–এ মোট ১৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ৬ জন ট্যালেন্টপুল, ইউনিয়নে ১ম ও ২য় স্থান, এবং ৭ জন সাধারণ বৃত্তি প্রাপ্ত হয়।

ট্যালেন্টপুল বৃত্তি- (১) আল রাইয়ান- জেলায় ১০ম (২) মোহনা সুলতানা স্বর্ণা- জেলায় ৩৫তম (৩) আব্দুল্লাহ ফাহমিদ আলভী- জেলায় ৩৬তম (৪) আরনিকা হাসান নোভা- জেলায় ৪১তম (৫) রাইসা মনি- জেলায় ৪৩তম (৬) রাহামা বিনতে রহমান- জেলায় ৪৪তম।

ইউনিয়ন বৃত্তি- (১) ১ম স্থান: আয়ান ইবনে হুসাইন (২) ২য় স্থান: শামিমুল ইসলাম।

সাধারণ বৃত্তি- ১. ওয়াকিয়া হামিদ তাকিয়া, ২. মোঃ রাহাত কালাম, ৩. সানিয়া আফনান রিশফা, ৪. ফুয়াদ আল-হাসান, ৫. সাবিহা মনজু সুবাহ, ৬. আবরার ফারুক নিবিড়, ৭. মারুফ নূর আবরার।

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, নিয়মিত ক্লাস, ব্যক্তিগত যত্ন, ক্লাস টেস্ট ও মডেল টেস্ট—এসবের সমন্বিত প্রয়াসই শিক্ষার্থীদের এ সাফল্যের মূল চাবিকাঠি। তিনি আরও জানান, মানসম্মত শিক্ষা ও নৈতিকতা শিক্ষার্থীদের মাঝে সমানভাবে গড়ে তোলাই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য।

অভিভাবকরাও সন্তানের এ গৌরবময় অর্জনে আনন্দ প্রকাশ করে বলেন, ঈদগাঁহ গ্রামার স্কুল এলাকার শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে।

শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার প্রত্যাশা—এই সাফল্যের ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

অপেক্ষা করুন, পরিবর্তন দেখবেন : মন্ত্রী আরিফুল হক চৌধুরী

শিবগঞ্জে নয়ন আলী নামের এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

বিলে পড়ে ছিল পাখি শিকারির মরদেহ

রাজবাড়ীতে গণহত্যা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁওতে পত্রিকা বিক্রেতার বাড়ির রাস্তা দখল করে ছাঁদ নির্মাণের অভিযোগ

চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে গাঁজা-মদসহ বিক্রেতাদের আটক

‘শয়তানের নিঃশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ এর শিকার সদরপুরের শহীদুল

বান্দরবানে রিসোর্ট মালিক ও ম্যানেজার অপহরণ-পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু

মুরাদনগরে অবৈধ ড্রেজার ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান: ৪টি ড্রেজার ও ৩০০০ ফুট পাইপ জব্দ

কালকিনিতে জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি