Monday , 24 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ঈদগাঁওতে পত্রিকা বিক্রেতার বাড়ির রাস্তা দখল করে ছাঁদ নির্মাণের অভিযোগ

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 24, 2025 3:25 pm

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের ঈদগাঁওতে প্রবীণ পত্রিকা বিক্রেতা শেফালী পাল (৮৬)–এর বাড়ির সামনের চলাচলের রাস্তা দখল করে ছাঁদ নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। জবরদখলকারীদের হামলা ও ধারাবাহিক হুমকিতে শেফালীর পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে ।

স্থানীয়রা জানান, উপজেলা ঈদগাঁও ইউনিয়নের পালপাড়া এলাকার মৃত রবীন্দ্র রুদ্রের স্ত্রী শেফালী পাল দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে ঈদগাঁও অঞ্চলের বিভিন্ন স্থানে পত্রিকা বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন। সম্প্রতি তার বাড়ির সামনে চলাচলের রাস্তার পাশে মার্কেট নির্মাণ শুরু করেন পার্শ্ববর্তী বিমল চৌধুরীর ছেলে বিধু ভোষন চৌধুরী, সে স্থানীয়ভাবে বিধু মিস্ত্রী নামে পরিচিত।

দোকানের ঘর নির্মাণ শেষে গত শুক্রবার রাতে হঠাৎ করে রাস্তার উপরেই ছাঁদের ঢালাই কাজ শুরু করে বিধুর লোকজন। এতে শেফালীর চলাচলের রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হলে শেফালী ও তার পরিবার প্রতিবাদ জানাতে এগিয়ে আসে। অভিযোগ রয়েছে, এ সময় বিধু ভোষন ও তার ছেলে সঞ্জিতের নেতৃত্বে ২০–৩০ জনের সংঘবদ্ধ চক্র তাদের ওপর হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়।

খবর পেয়ে সাংবাদিক, পুলিশ এবং স্থানীয় মেম্বার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নির্মাণ কাজ তাৎক্ষণিক বন্ধ করে দেন।

হকার শেফালী পাল বলেন, “দীর্ঘদিনের চলাচলের রাস্তা রাতের অন্ধকারে দখল করে ছাঁদ নির্মাণ করা হচ্ছে। প্রতিবাদ করায় আমাদের মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

স্থানীয় মেম্বার বাবু পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে চলাচলের পথ দখল করে ছাঁদ নির্মাণ করা হচ্ছিল। আমরা গিয়ে কাজ বন্ধ করে দিয়েছি।

ঘটনাস্থল পরিদর্শনকারী ঈদগাঁও থানার এএসআই সুমন জানান, চলাচলের রাস্তায় ছাঁদ নির্মাণকে ঘিরে উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করি এবং আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দিই।

ঈদগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাকিম ও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় পক্ষকে পরিষদে ডাকা হয়েছে এবং আগামী সোমবার বিচার বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়েছে।

অভিযুক্ত বিধু ভোষন চৌধুরী রাস্তা থেকে জায়গা পাবে বলে দাবি করেন এ জন্য ছাঁদ নির্মান করা হচ্ছে।

এদিকে এলাকাবাসী জবরদখলকারীদের দ্রুত আইনের আওতায় এনে রাস্তা পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযানে কারেন্ট জাল ও ৭ কেজি ইলিশ মাছ জব্দ

ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে মাছ ধরার উৎসবে শিকারিদের হতাশা

ডিমলায় বিভিন্ন কর্মসূচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

৬ ইঞ্চি করে খোলা হবে কাপ্তাই বাঁধের জলকপাট

কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদক সহ অবৈধ পাথরবাহী ট্রাক আটক

কটিয়াদীতে টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা

নাচোলে হেলাল ফাউন্ডেশন এর সৌজন্যে ফ্রী মেডিকেল ক্যাম্প

পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত