Thursday , 27 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

২২ ডিসেম্বর জকসু নির্বাচনের তারিখ বজায় রাখার দাবি ছাত্র অধিকার পরিষদের

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 27, 2025 9:59 am

মোঃ সিয়াম আবু রাফি, জবি প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের তারিখ ২২ ডিসেম্বর বজায় রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের কাছে দেওয়া এক লিখিত আবেদনে সংগঠনটি জানায়, সাম্প্রতিক ভূমিকম্পজনিত জরুরি পরিস্থিতিতে একাডেমিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হলেও নির্বাচনের পূর্বনির্ধারিত তারিখ ২২ ডিসেম্বর ২০২৫ পরিবর্তনের উদ্যোগ উদ্বেগজনক।

লিখিত বিবৃতিতে সংগঠনটি আরোও উল্লেখ করে, জকসু নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে যে প্রস্তুতি ও আগ্রহ তৈরি হয়েছে, সময়সূচির পরিবর্তন তা ব্যাহত করবে। তাদের দাবি, জরুরি পরিস্থিতি কাটলেই বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি নির্বাচনী পরিবেশও দ্রুত পুনরুদ্ধার করা সম্ভব।

সংগঠনটি দুইটি মুল দাবি জানায়, দাবি দুটি হলো:
১. পূর্বনির্ধারিত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখ কোন অবস্থাতেই পেছানো যাবে না।
২. বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন দ্রুত প্রস্তুতি নিয়ে নির্ধারিত তারিখেই ভোটগ্রহণ সম্পন্ন করবে।

ছাত্র অধিকার পরিষদ আরও সতর্ক করে জানায়, যদি নির্বাচন পেছানোর উদ্যোগ অব্যাহত থাকে, তাহলে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে তারা গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানাতে বাধ্য হবে।

সংগঠনটি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান যে, নির্ধারিত সময়সূচি অনুসারে নির্বাচন আয়োজন করে শিক্ষার্থীদের আস্থা, অধিকার ও গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

৯০ দিনের মধ্যে স্টারলিংক চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

খুবিতে ধর্মীয় উৎসব পালন উপলক্ষে ক্লাস-পরীক্ষা ৯ অক্টোবর পর্যন্ত বর্জন

বিএনপির সমাবেশ থেকে ফেরার পথে ট্রাক চাপায় ৩ কর্মী নিহত

নাসিরনগরে ১০ পিছ ইয়াবাসহ গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামী গ্রেপ্তার

পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী

শিবগঞ্জের বুড়িগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত

পার্বতীপুরের প্রবীণ সাংবাদিক আব্দুল কাদির আর নেই

শার্শায় ধানের শীষের প্রার্থী তৃপ্তির লিফলেট বিতরণ ও উঠান বৈঠক

কুড়িগ্রামে জুলাই শহীদ আশিক ”স্ট্রীট মেমোরি স্ট্যাম্প” এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কমলনগরে মাহফিলের চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর ওপর হামলা