Friday , 21 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বানারীপাড়ায় ভূমিকম্পের পর বসতঘর নদীগর্ভে বিলীন

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 21, 2025 2:54 pm

মোঃ সাইফুল ইসলাম, বানারীপাড়া প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তর নাজিরপুর গ্রামে ভূমিকম্পের প্রভাবে একটি বসতঘরসহ প্রায় ২০ শতাংশ জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। শুক্রবার (২১ নভেম্বর) সারাদেশে ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই এ ভাঙন শুরু হয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

নদীতে বিলীন হওয়া বসতবাড়িটির মালিক মোঃ আবু বকর ঘরামী জানান, তিনি তাঁর বাবাসহ পূর্বপুরুষের বসতবাড়িতেই বসবাস করে আসছিলেন। ঘরটি নদীর খুব কাছাকাছি থাকায় তিনি কয়েক দিনের মধ্যেই নিরাপদ স্থানে স্থানান্তরের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু হঠাৎ ভাঙনে এত দ্রুত ঘরটি নদীতে তলিয়ে যাবে তা কেউই অনুমান করতে পারেননি।

তিনি আরও জানান, ভূমিকম্পের প্রভাবেই নদীভাঙন তীব্র হতে পারে বলে তাঁদের ধারণা। তবে সৌভাগ্যক্রমে ঘরটির ভেতরে কেউ না থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

প্রতিবছর অক্টোবর ও নভেম্বর মাসে উপজেলার বুক চিরে বয়ে যাওয়া সন্ধ্যা নদীর ভাঙনে চাউলাকাঠি, মিরেরহাট, জাঙ্গালিয়া, খোদাবখসা, মসজিদবাড়ি, খেজুরবাড়ি, শিয়ালকাঠি, দান্ডয়াট, ব্রাহ্মণকাঠি, কাজলাহার, জম্বুদ্বীপ ও বাইশারীসহ একাধিক গ্রাম ব্যাপক ক্ষতির মুখে পড়ে। ইতোমধ্যে শিয়ালকাঠি, নাটুয়ারপাড় ও কালিরবাজারসহ কয়েকটি গ্রাম সম্পূর্ণরূপে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এসব ভাঙনকবলিত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে আন্দোলন ও মানববন্ধন করেও কার্যকর পদক্ষেপ মিলছে না। ফলে প্রতি বছর নদীভাঙনে ঘরবাড়ি, জমিজমা ও জীবিকা হারিয়ে অসংখ্য পরিবার নিঃস্ব হচ্ছেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা; বজ্রসহ ঝড়ো হাওয়ার শঙ্কা

তনু হত্যা মামলায় ১০ বছর পর আসামি গ্রেফতার

টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

প্রধান উপদেষ্টার সঙ্গে ডাচ দূতের বিদায়ী সাক্ষাৎ, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গান উপহার

চৌদ্দগ্রামে বিদ্যুতস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

খুবিতে পরিবেশ ও জলবায়ু বিষয়ক সংগঠনের নতুন দায়িত্ব পেল কারিনা ও সুমিত

জয়মনির পশুর নদীতে নিখোঁজ যুক্তরাষ্ট্রের পর্যটকের মৃতদেহ উদ্ধার

মাইলস্টোনে দূর্ঘটনায় গুরুতর আহত সন্দ্বীপের নাবিল, পুড়ে গেছে শরীরের ৬০ শতাংশ

ঝিনাইদহে বিএনপি–জামায়াত সংঘর্ষ: আহত ১২, নিহত ১