Friday , 21 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কোন এমপি নয়, সেবক নির্বাচনের জন্য মানুষ জামায়াতকে ভোট দেবে: ড. শফিকুল ইসলাম মাসুদ

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 21, 2025 2:19 pm

মোঃ রেদোয়ান উল্লাহ, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “জামায়াত বিজয়ী হলে একজন এমপি নয়, এমপি হবে বাউফলের সাড়ে চার লক্ষ মানুষ। অতীতে আমরা এমপি পেয়েছি, কিন্তু প্রকৃত সেবক পাইনি। এবার মানুষ ভোট দেবে সেবক নির্বাচনের জন্য, ক্ষমতা নয়, সেবা করার জন্য।”

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে বাউফলের কেশবপুর ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও বিভিন্ন পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ড. মাসুদ বলেন, “আমরা আল্লাহর আইনের আলোকে একটি সমৃদ্ধ, শোষণমুক্ত ও দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে চাই। বাউফলে আমরা কাউকে প্রতিপক্ষ মনে করি না। গোটা বাউফল একটি পরিবার এ পরিবারের মধ্যে প্রতিহিংসা বা বিভাজন থাকতে পারে না। দল-মত নির্বিশেষে সবাই মিলে ঐক্যবদ্ধ বাউফল গড়ে তুলব।”

তিনি অভিযোগ করে বলেন, “একটি দলের নেতাকর্মীরা নিজেরা নিজেদের প্রায় ২০০ জনকে হত্যা করেছে, বহু মা–বোনকে ধর্ষণের শিকার করেছে। তাদের হাতে বাংলাদেশ কখনোই নিরাপদ নয়।”

তিনি আরও বলেন, “জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা অপরিহার্য।”

ড. মাসুদ বলেন, যদি গত ১৫ বছরের মতো কেউ কেন্দ্র দখলে আসে তাহলে তাদেরকে মনে করে কঠোরভাবে প্রতিহত করা হবে।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা নায়েবে আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল গনি, কেশবপুর ইউনিয়ন জামাতের আমির,মাওলানা মোঃ জাহিদুল ইসলাম, সেক্রেটারি মোঃ আবু দাউদ, ইসলামী ছাত্রশিবিরের পটুয়াখালী জেলা সভাপতি মো. রাকিবুল ইসলাম নূর, উপজেলা সভাপতি মো. লিমন হোসেনসহ প্রায় ২৫০টি মোটরসাইকেল বহর নিয়ে ছয় শতাধিক নেতা-কর্মী।

ড. মাসুদ কেশবপুর ইউনিয়নের নুরাইনপুর খেয়াঘাট, ভরিপাশাঈদগা মাঠ,বাজেমহল আকন বাড়ি মহিলা সমাবেশ, তালতলী খেয়াঘাট, তালতলী বাজার, ভুয়ার বাজার, মমিনপুর বাজার,মেহেন্দিপুর বাজারসহ প্রায় ২০টি স্থানে পথসভায় বক্তব্য রাখেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুরে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নিলেন শিক্ষার্থী

সাদাপাথর লুট: প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি

টঙ্গী রেল লাইনের পাশে বস্তার গোডাউনে ভয়াবহ আগুন

মাভাবিপ্রবি ইসলামি ছাত্র আন্দোলনের নেতৃত্বে রেজাউল-সাব্বির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর আরব আমিরাতে আগুন

পুরোনো ভবনে মিললো জবি ছাত্রদল নেতার লাশ

কক্সবাজারে ছাত্রলীগ কর্মী ইমরান গ্রেপ্তার, প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকির অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সরকারি উদ্যোগে ডিমলার নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ

নরসিংদী স্টেডিয়ামের নাম ডা. সজীব সকারের নামে চাইলেন জাতীয় নাগরিক পার্টি