বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার নজরুল বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত বরিশালে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়কালে ভুয়া দুই সাংবাদিক আটক ভূমিহীনদের জমির ধান জোরপূর্বক কেটে নিয়েছে ভূমিদস্যু কুবিতে ফিল্ম সোসাইটির কর্তৃক চলচ্চিত্র প্রদর্শন ও নবীনবরণ সড়ক দুর্ঘটনায় চবি ছাত্রদল নেতা আরিফুল ইসলামের মৃত্যু নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, প্রতিরোধ বিষয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত চবি শাটল ট্রেন থেকে পড়ে ষাটোর্ধ ব্যক্তির মৃত্যু তামাবিল হাইওয়ে পুলিশের অভিযানে বাসভর্তি ৯৬টি কম্বল জব্দ, দুইজন আটক নাসির নগরে ফার্মেসীতে মোবাইল কোর্টের অভিযান, বেশ কয়েকটি ফার্মেসীকে জরিমানা বানারীপাড়ায় পাঁচ নারী পেলেন ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’ ‎‎চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪ নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ত্রিশাল মুক্ত দিবস উদযাপন অদম্য নারী সুমিকে সম্মাননা-গোয়াইনঘাটে বেগম রোকেয়া দিবস উদযাপিত বান্দরবানে রিসোর্ট মালিক ও ম্যানেজার অপহরণ-পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু নলছিটিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত ত্রিশাল মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় র‍্যালি ভোলাহাটে ট্রলির ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

শৈলকুপায় প্রতিশ্রুতি নয়, বাস্তবে কাজে করে দেখাচ্ছে জামায়াতে ইসলামী

এ.এস আব্দুস সামাদ, শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধি:

ভোটের আগে প্রতিশ্রুতি নয়, বাস্তবে কাজে করে দেখাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী উদ্যোগে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দিগনগর ইউনিয়নের অচিন্তপুর বটতলা থেকে বরইতলা হয়ে ইটালী-অচিন্তপুর সংযোগ সড়কের প্রায় ২ থেকে ৩ কিলোমিটার রাস্তা জামায়াতে ইসলামীর কর্মী সমর্থক স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হয়েছে।

আজ সোমবার (১০ নভেম্বর) সকালে এ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শৈলকূপা থানা আমির ও ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের এমপি পদপ্রার্থী এ এস এম মতিউর রহমান। এ সময় স্থানীয় কর্মী ও সমর্থকরা ট্রাক্টরের মাধ্যমে রাস্তার সমতলকরণ ও সংস্কার কাজে অংশ নেন।

এর আগে জামায়াতে ইসলামী উদ্যোগে দহকোলা পূর্বপাড়া মোড়, ইটালী থেকে দেবতলা পর্যন্ত আংশিক অংশ, এবং ইটালী থেকে হাসনাভিটা পর্যন্ত সড়ক সংস্কার সম্পন্ন করা হয়। ধারাবাহিক সেই সেবার অংশ হিসেবেই এবার অচিন্তপুর বটতলা থেকে বরইতলা হয়ে ইটালী-অচিন্তপুর সংযোগ সড়কে সংস্কার কাজ সম্পন্ন হয়।

স্থানীয়রা জানান, রাস্তাটি আঠালো মাটির হওয়ায় সামান্য বৃষ্টিতেই চলাচল বন্ধ হয়ে যেত। শুকনো মৌসুমেও রাস্তা অসমান থাকায় কৃষকদের ফসল বাড়িতে নিতে চরম ভোগান্তিতে পড়তে হতো। অনেক সময় পরিবহন ব্যয় হতো দ্বিগুণ বা তিনগুণ। জামায়াতে ইসলামী উদ্যোগে রাস্তা সংস্কারের ফলে এখন কৃষকসহ সাধারণ মানুষের কষ্ট অনেকটাই লাঘব হয়েছে।

রাস্তা সংস্কার কার্যক্রমের নেতৃত্ব দেন দিগনগর ইউনিয়ন জামায়াতে ইসলামী’র আমীর মোঃ সাবদার হোসেন মাস্টার। তার সঙ্গে এলাকার অসংখ্য কর্মী ও সমর্থক স্বেচ্ছাশ্রমে অংশ নেন।

গ্রামবাসীরা জানান, “আগে নির্বাচনের সময় বিভিন্ন প্রার্থী এসে প্রতিশ্রুতি দিতেন—ভোট দিলে রাস্তা করে দেবেন। কিন্তু নির্বাচনের পর কেউ আর খোঁজ রাখতেন না। অথচ জামায়াতে ইসলামী ভোটের আগেই কাজ শুরু করে দেখিয়েছে।”

অচিন্তপুর গ্রামের প্রবীণ এক বাসিন্দা বলেন, “যারা ভোটের আগেই মানুষের সেবা করে, তারা ভোট পেলে আরও ভালো কাজ করবে—এটাই আমাদের বিশ্বাস। এখন থেকে আমরা ভালো কাজ করা মানুষকেই ভোট দিতে চাই।”

রাস্তা সংস্কারের পর অচিন্ত্যপুর জুড়ে এখন উৎসবের আমেজ। স্থানীয়দের ভাষায়—এই উদ্যোগ শুধু রাস্তা নয়, মানুষের মনও জয় করেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩