Sunday , 9 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

নাচোলে হেলাল ফাউন্ডেশন এর সৌজন্যে ফ্রী মেডিকেল ক্যাম্প

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 9, 2025 7:22 am

মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হেলাল ফাউন্ডেশন এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ০৯ অক্টোবর উপজেলার এলাইপুরে হেলাল ফাউন্ডেশন এর অফিসে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল আটটা থেকে শুরু হয়ে দুপুর ১২ টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প চলমান থাকে। ক্যাম্পে শতাধিক চক্ষু রোগীর ফ্রি চিকিৎসা এবং ফ্রী ডায়াবেটিস পরীক্ষা করা হয়। নিউ ভিশন আই কেয়ার সেন্টারের কো-অডিনেটর সাব্বির আহম্মেদ এর নেতৃত্বে একটি চিকিৎসক দল ফ্রি চক্ষু চিকিৎসা করেন। হেলাল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোঃ হেলাল উদ্দীনের নেতৃত্বে অন্য একটি চিকিৎসক দল ফ্রী ডায়াবেটিস পরীক্ষা করেন।

ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলাল ফাউন্ডেশনের মহাসচিব ফাইজুদ্দিন (টুনু মাষ্টার)। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি উদ্বোধনী বক্তব্যে বলেন, হেলাল ফাউন্ডেশন মানবিক স্বাস্থ্য সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবামূলক একটি মানবিক সংগঠন। ২০২৫ সালের জানুয়ারি মাসে হেলাল ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হওয়ার পর অনেক গরিব রোগীকে ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও আর্ত মানবতার সেবায় চাল, ডাল, তেল প্রদান করা হয়েছে। হেলাল ফাউন্ডেশন প্রত্যেক মাসে একটি করে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত করে আসছে।

চিকিৎসা সেবা নিতে আসা মোঃ জুল্লু বলেন, হেলাল ফাউন্ডেশন একটি অলাভজনক, অরাজনৈতিক প্রতিষ্ঠান। যা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অসহায়, গরিব ও সুবিধা বঞ্চিত রোগীদের বিনামূল্যে অথবা নামমাত্র মূল্যে স্বাস্থ্য সেবা প্রদান এবং প্রয়োজনে আর্থিক সহায়তা প্রদান করে আসছে। সমাজের স্বচ্ছল ব্যক্তিরা যদি হেলাল ফাউন্ডেশনের পাশে দাঁড়ায়, তবে হেলাল ফাউন্ডেশন আরো বেগবান ও গতিশীল হয়ে উঠবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামে গ্রামীণ সড়ক নির্মাণে অনিয়ম তদন্তে দুদকের টিম

কুয়েতে ড্রোন হামলায় নবীনগরের প্রবাসী আমিনুল ইসলাম আহত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে বাণী অর্চনা উদযাপন

সম্পর্ক আরও গভীর করার সিদ্ধান্ত চীন ও বাংলাদেশ

ঈদগাঁওয়ে ভোটকেন্দ্রে চালু থাকবে অনলাইন ক্যামেরা : ওসি এটিএম শিফাতুল মাজদার

নাসিরনগরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্টের অভিযান, দুই লক্ষ টাকা জরিমানা

লালমনিরহাটের জাতীয় মহাসড়ক এক সপ্তাহ ধরে বন্ধ থাকায় সড়কে অবস্থান কর্মসূচি

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের শিশুসহ নিহত ২, আহত ৩

ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মা বাবাসহ নিহত ৩, আহত ৫