জনপদ সংবাদ

সত্য প্রকাশে নির্ভীক

ভালো হয়ে যাও মাসুদ- তাহেরির হুঁশিয়ারি

শাহারিয়াজ উদ্দিন চৌধুরী, কক্সবাজার প্রতিনিধি:

আলোচিত ইসলামি বক্তা মাওলানা মুফতি গিয়াস উদ্দিন তাহেরি বলেছেন, সুন্নিদের দুর্বল ভাবা ভুল হবে। আমরা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানি। ৫৩ বছরের মধ্যে এই সময়েই সর্বত্র সুন্নিদের জাগরণ দেখা যাচ্ছে।

রোববার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়ার শিল্প এলাকা মাঠে স্থানীয় সমাজ উন্নয়ন পরিষদ ও যুব উন্নয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত কক্সবাজার সুন্নি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদকসেবী, ঘুষখোর ও সুদখোরদের উদ্দেশে ‘ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান তুলে তাহেরি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত তার উক্তি— “ভালো হয়ে যাও মাসুদ!”

অনুষ্ঠানে আহলে সুন্নাত ওয়াল জামাআত ও গাউসিয়া কমিটির কেন্দ্রীয় ও জেলা শাখার নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মুফতি গিয়াস উদ্দিন তাহেরি আহলে সুন্নাত ওয়াল জামাআত জাতীয় পরিষদের সাংগঠনিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে তার বক্তব্য দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *