Thursday , 30 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

জাতিসংঘের আলোকচিত্র প্রদর্শনীতে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর ছবি

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 30, 2025 5:08 am

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতিসংঘের “Youth as Catalysts of Change” শীর্ষক যুব আলোকচিত্র প্রতিযোগিতায় সেরাদের তালিকায় স্থান পেয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীদেরর ছবি।

তারা হলেন দর্শন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী মো. নওসাদ আলী, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ সাকিবুর রহমান ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলাম জুবায়ের।

বুধবার (২৯ অক্টোবর) জাতিসংঘের ৮০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার গুলশানে অবস্থিত জাতিসংঘ ভবনে (UN House) ছবিগুলো প্রদর্শিত হয়। সারাদেশ থেকে নির্বাচিত ৮০ জন ফটোগ্রাফারের ৮০টি ছবি নিয়ে এই প্রদর্শনীটি আয়োজন করে ইউএন বাংলাদেশ।

নিজের অনুভূতি জানাতে গিয়ে মো. নওসাদ আলী বলেন, “জাতিসংঘের মতো একটি আন্তর্জাতিক আয়োজনে সেরাদের তালিকায় স্থান পাওয়া আমার জন্য গভীর আনন্দ ও গর্বের বিষয়। এই ছবির মাধ্যমে আমি তরুণদের পরিবর্তনের দূত হিসেবে উপস্থাপন করতে চেয়েছি—যারা ইতিবাচক চিন্তা ও উদ্যোগের মাধ্যমে সমাজে নতুন আলো ছড়াচ্ছে। আমার কাজটি জাতিসংঘ ভবনে প্রদর্শিত হওয়ায় আমি সত্যিই আপ্লুত। এই স্বীকৃতি আমার জন্য শুধু অনুপ্রেরণাই নয়, বরং আরও দায়িত্বও এনে দিয়েছে—আরও গল্প বলার, আরও পরিবর্তনের ছবি তোলার।”

ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আশরাফুল ইসলাম জুবায়ের বলেন, জাতীয় পর্যায়ে সেরা আলোকচিত্রীদের পাশে নিজের নাম দেখতে পাওয়ার অনুভূতিটা দারুণ। সকলের কাছে দোয়া প্রত্যাশী ভবিষ্যতে যেন আরো ভালো কিছু উপহার দিতে পারি সকলকে।

জানা যায়, ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ছবিগুলোর উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

‎কুবিতে শুরু হলো প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন

জয়পুরহাটে বিএনপির অর্ধশতাধিক কর্মী-সমর্থক যোগ দিলেন জামায়াতে

কুড়িগ্রামে মৎস্য বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগে সাথে নারী কৃষকদের আলোচনা সভা

খুবির ওংকার শৃণুতা’র নেতৃত্বে খায়রুন নাহার ও কৌশিক

‎কুবি শিক্ষককে অপহরণের ঘটনায় অজ্ঞাত চারজনের বিরুদ্ধে মামলা

পবিত্র হজ আজ লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাত ময়দান

পরকীয়ার জেরে স্ত্রীকে লাইভে রেখে প্রবাসে স্বামীর আত্মহত্যা

জৈন্তাপুরে লাল শাপলা বিলে কচুরিপানার দখল, হারাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য

ঈদগাঁওতে বিশেষ অভিযানে চুরি হওয়া গাভী উদ্ধার, একজন গ্রেপ্তার

মাছের গাড়ি ছিনতাইয়ের অভিযোগে সাবেক এমপির ছেলে আটক