Wednesday , 29 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

জাবিতে ৫৪ তম আবর্তনের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিতর্ক কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 29, 2025 1:26 pm

জাবি প্রতিনিধি:

“শব্দ হোক প্রতিরোধের পতাকা” – এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং অর্গানাইজেশন(জেইউডিও) কতৃক প্রথমবারের মত বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হলো নবীনবরণ ও বিতর্ক কর্মশালা-২০২৫।

মঙ্গলবার (২৮শে অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে বিতর্ক কর্মাশালাটি অনুষ্ঠিত হয়েছে।

নবীনবরণের মাধ্যমে ক্যাম্পাসের নবীন ব্যাচ-৫৪ তম আবর্তনকে কেন্দ্রীয় বিতর্ক সংগঠনটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সর্বপ্রথম উৎসবমুখর পরিবেশে বরণ করে নেওয়া হয় । এই বিতর্ক কর্মশালায় রেজিস্ট্রেশন করে ৫৪ তম আবর্তনের প্রায় ১২০০ শিক্ষার্থী এবং কর্মশালায় অংশগ্রহণ করে সহস্রাধিক শিক্ষার্থী। ব্যাপক পরিসরে প্রথমবারের মত জেইউডিও বিতর্ক কর্মশালা ও নবীনবরণ আয়োজন করায় নবীনবরণ ও বিতর্ক কর্মশালাটি অনেক বেশী তাৎপর্যমন্ডিত হয়েছে।

বিতর্ক কর্মশালার আমন্ত্রিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন – আইনজীবী মানজুর আল মতিন এবং উপস্থাপিকা ও অভিনেত্রী মৌসুমী মৌ ।

আমন্ত্রিত প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, জেইউডিও’র সাবেক সহ-সভাপতি সোহানুর রহমান সোহান। কর্মশালার প্রশিক্ষক কর্মশালার মাধ্যমে তিনি ৫৪ তম আবর্তনের শিক্ষার্থীদের বিতর্ক কী, বিতর্ক কেন প্রয়োজন, বিতর্কের কিছু সাধারণ বিষয়াদি সম্পর্কে সম্যক ধারণা দেন।

উক্ত বিতর্ক কর্মশালার পরবর্তীতে অনুষ্ঠানটির আমন্ত্রিত আলোচক মানজুর আল মতিন তার আলোচনায় বলেন, ” বিতর্ক অন্যতম একটি ভালো গুণ যা মানুষের ব্যক্তিত্ব, চিন্তা-ভাবনা বিকাশে অবদান রাখে । বিতর্ক একটি বাহ্যিক গুণ। কাজেই, জেইউডিও’র মাধ্যমে তোমরা যারা প্রথম বর্ষ থেকেই বিতর্কের ধারায় সংযুক্ত করছো নিজেদের, তাদের সবাইকে শুভকামনা  জানাই।”

আলোচনা পর্ব শেষ হবার পরের পর্বে নবীনবরণ ও বিতর্ক কর্মশালায় ” জুলাই অভ্যুত্থান পরবর্তী দেশের শিক্ষাঙ্গন “– বিষয় শীর্ষক আয়োজিত হয় একটি ছাত্র-শিক্ষক বিতর্ক এবং অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবীনদের জন্য আয়োজিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা তাদের মাঝে ব্যাপক আনন্দ, উৎসাহ, উদ্দীপনার সৃষ্টি করে ।

সমাপনী বক্তব্যে জেইউডিও’র সভাপতি মির্জা সাকি বলেন, অনুষ্ঠানে ৫৪ তম আবর্তনের সকল শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিসহ উপস্থিত সবাইকে আসার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন- ” ফুল যেমন ভালোবাসা, শোক, বিদ্রোহ – সব কিছুরই প্রতিনিধিত্ব করে, এদিক থেকে নবীনরা নতুন বাংলাদেশের পথচলায় অগ্রণী ভূমিকা রাখবে। ৫৪ তম আবর্তনের শিক্ষার্থীদের অসংখ্য ধন্যবাদ এই নবীনবরণ ও বিতর্ক কর্মশালাটিতে অংশগ্রহণ করে নিজেদের বিতর্ক জগতে পরিচিত করার জন্য। শুভকামনা সবার জন্য। “

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

গাবতলীতে ব্যবসায়ী ও যুবদল নেতা আহসান হাবীব সেলিমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার

দোকান মালিক সমিতির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় সেনা-পুলিশের যৌথ অভিযানে সাড়ে ১০ হাজার প্যাকেট অবৈধ সিগারেট জব্দ

সীমান্তে ভারতীয় ১টি গরু ও মোবাইল জব্দ সহ ১ জন আটক

কটিয়াদীতে ৪৮ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান ও সহকারি শিক্ষক সংকট

জাবিতে আইইএলটিএস কোর্সে ৭৫% স্কলারশিপ দিচ্ছে রোটার‍্যাক্ট ক্লাব

শেরপুর-২ আসনের এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থীর কৃষকদের সঙ্গে মতবিনিময়

বিদ্যালয়ের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে প্রাক্তন শিক্ষার্থীদের স্মারকলিপি

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পবিপ্রবিতে দোয়া ও আলোচনা সভা

মহিপুরে যৌথ বাহিনীর অভিযানে ১০ পিস ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের সাজা