Tuesday , 28 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

মাদারীপুরের নতুন জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 28, 2025 2:47 pm

শাওন বল, মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) আফছানা বিলকিস জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক সেবা ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা হয়।

সভায় জেলা প্রশাসক আফছানা বিলকিস বলেন, “উন্নত, স্বচ্ছ ও সেবামুখী প্রশাসন গঠনে প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। জেলা উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সমালোচনা প্রশাসনকে আরও কার্যকরভাবে কাজ করতে সহায়তা করবে।”

মতবিনিময় সভায় মাদারীপুরের বিভিন্ন স্তরের সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন এবং জেলার নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। এ সময় আজকের খবর পত্রিকার জেলা প্রতিনিধি কাজল খান শহরে কিশোর গ্যাংদের দৌরাত্ম্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থানের আগে ও পর থেকে জেলার বিভিন্ন স্থানে কিশোর গ্যাংদের কার্যক্রম বেড়ে গেছে। বিশেষ করে ইউনাইটেড ইসলামিয়া সরকারি হাই স্কুলের সামনে, কলেজ রোড, শকুনি লেকপাড়, জেলখানার কোনা ও বটতলা এলাকায় মাঝেমধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে, যা কোমলমতি শিক্ষার্থীদের জন্য ভয় ও আতঙ্কের সৃষ্টি করছে।”

এ বিষয়ে জেলা প্রশাসক দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার নির্দেশনা দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম প্রতিনিধিরা।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

শিবচরে মায়ের হাতে ৩ মাসের শিশুকন্যা হত্যা, মানসিক ভারসাম্যহীনতার অভিযোগ

বান্দরবানে পর্যটন সড়ক বেহাল, জনশূন্য পাহাড়ে সড়ক উন্নয়ন

বানারীপাড়ায় উত্তরপাড় ইউনিটির উদ্যোগ স্থায়ী ডাস্টবিন স্থাপন করে পরিচ্ছন্নতায় নতুন দৃষ্টান্ত

পটুয়াখালী-২ আসনে মনোনয়ন ফরম কিনলেন খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আইউব বিন মুছা

জামিয়া হযরত ওমর (রাঃ) মাদ্রাসায় ছবক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

কুবিতে চৌদ্দগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

জাবিতে ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাউফলে ধানের শীষের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

সিলেট জেলা জাতীয়তাবাদী প্রচার দলের কমিটিতে যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল

কুবিতে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে শ্যামাপূজা