Thursday , 23 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

গজারিয়ায় শ্যামা সংঘের উদ্যোগে শ্রী শ্রী শ্যামা কালীপূজার রজত জয়ন্তী উদযাপন

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 23, 2025 5:42 am

সীমান্ত হাসান রাকিব, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর দাসপাড়ায় শ্যামা সংঘের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে শ্রী শ্রী শ্যামা কালীপূজার ২৫ বছর পূর্তি বা রজত জয়ন্তী।

রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত হয় ধর্মীয় আনুষ্ঠানিকতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি প্রতিযোগিতা, প্রসাদ বিতরণ ও আকর্ষণীয় লটারির আয়োজন। লটারির প্রথম পুরস্কার হিসেবে ছিল একটি ৪৩ ইঞ্চি এলইডি টেলিভিশন।

বুধবার সন্ধ্যায় কালীপূজার শেষ দিন উপলক্ষে ছিল নানা আয়োজন। পূজার পুরোহিত মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে দেবী মায়ের আরাধনা করেন। ভক্তরা দেবীর চরণে ফুল, প্রদীপ ও প্রসাদ অর্পণ করে শান্তি ও কল্যাণ কামনা করেন।

সারারাত ধরে চলে ধূপ-দীপ প্রজ্বলন ও আলোসজ্জার উৎসব। স্থানীয় নারী-পুরুষ ও শিশুরা, দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ উৎসবে অংশ নিয়ে ভক্তিমুখর পরিবেশ উপভোগ করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্যামা সংঘের সভাপতি পলাশ দাস, সহ-সভাপতি জগন্নাথ দাস, সাধারণ সম্পাদক দোলন মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর চন্দ্র দাস, শুভ্রত হাজরা, লিটন দাস, সজল দাস, বাপ্পি দাস, কৃষ্ণ দাস, পাপন মজুমদার প্রমুখ।

মোট ২৫টি পুরস্কারসহ লটারির আয়োজন ছিল রজত জয়ন্তী উদযাপনের অন্যতম আকর্ষণ।
ভোরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হয় এবারের শ্যামা সংঘের শ্রী শ্রী শ্যামা কালীপূজার রজত জয়ন্তী উৎসব।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

উন্নয়ন ও জননিরাপত্তায় দৃঢ় প্রতিশ্রুতি ড. শফিকুল ইসলাম মাসুদের

সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জনপ্রশাসন মন্ত্রণালয়ের

নাসিরনগরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্টের অভিযান, দুই লক্ষ টাকা জরিমানা

কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল

রাজাপুরে পুষ্টি ও কৃষি উদ্যোক্তা বিকাশে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’

সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে লক্ষ পুণ্যার্থীর রাস মেলা

ঝালকাঠিতে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বেরোবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জামালপুরের তিন আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল

জলবায়ু সচেতনতা বাড়াতে কুড়িগ্রামে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলার আয়োজন