Monday , 20 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

জবি শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 20, 2025 2:13 pm

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসাইনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধানের নেতৃত্বে নজরুল ভাস্কর্য থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চির উন্নত মম শির স্মৃতিস্তম্ভের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।

বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হিমেল আহমেদ, মো. মহিউদ্দিন, হাবিবুর রহমান হাবিব, সদস্য মামুন সরকার, ইসরাফিল হোসাইন, খায়রুল বাশার, তোফায়েল ইসলাম, শাকিল আহমেদসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিলে অংশগ্রহণকারীরা ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘জুবায়েদ হত্যার বিচার চাই’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’, ছাত্রদলের একশন, ডাইরেক্ট একশনসহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে থাকেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান বলেন, আমরা পাঁচ আগস্ট পরবর্তী একটি পরিবর্তিত বাংলাদেশ চেয়েছিলাম। কিন্তু আমরা দেখছি একের পর এক ছাত্রদলের নেতা-কর্মীদেরকে হত্যা করা হচ্ছে। জুবায়েদ শুধুমাত্র ছাত্রদল নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন প্রাণবন্ত ও মেধাবী ছাত্র। আমরা নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে জুবায়েদের খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে।

প্রসঙ্গত, জুবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি এবং জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। গতকাল ১৯ অক্টোবর পুরান ঢাকার আরমানিটোলা পাম্পের গলিতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠিত

ইলিশ শিকারে পদ্মা নদী থেকে ২৪ জেলে আটক

বরিশাল-৪ আসনে হাতপাখার প্রার্থী সৈয়দ এসহাক মুহাম্মদ’র মনোনয়ন বৈধ ঘোষণা

৭ ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ২১ শতাংশ বৃদ্ধি

চৌদ্দগ্রামে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা কাজী নাহিদের গণসংযোগ

যৌথবাহিনীর অভিযানে ৬ কেজি গাঁজাসহ ১ নারী মাদক ব্যবসায়ী আটক

রাউজানের পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

নিউইয়র্কের লাগুয়ার্ডিয়ায় বিমান-যান দুর্ঘটনায় বিমান চলাচল বন্ধ

প্রধান উপদেষ্টার সঙ্গে স্ন্যাপচ্যাটের সাবেক সিএসও ইমরান খানের সাক্ষাৎ

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় চালক ও তাঁর সহকারী নিহত