Monday , 20 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে পবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 20, 2025 1:52 pm

রিফাত রহমান, পবিপ্রবি প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ রহমানকে নির্মমভাবে গলা কেটে হত্যার প্রতিবাদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।

আজ ২০ অক্টোবর, সোমবার বিকেলে পবিপ্রবির টিএসসি চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন—
“বিচার বিচার বিচার চাই, জুবায়েদ হত্যার বিচার চাই”,
“খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই”,
“জুবায়েদ ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না”,
“ছাত্রদলের রক্ত বৃথা যেতে দিব না”,
“জগন্নাথে লাশ পড়ে, ইন্টেরিম কী করে?”।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পবিপ্রবি ছাত্রদল সভাপতি জাহিদ রাতুল। তিনি বলেন,
“একটার পর একটা আমাদের ভাইদের হত্যা করা হচ্ছে, কিন্তু কোনো বিচার নেই। পারভেজ, সাম্য হত্যার বিচার আজও পাইনি। ছাত্রদলের রক্ত এত সস্তা না—আমরা ইন্টারিম সরকারের কাছে জুবায়েদের হত্যার দ্রুত বিচার দাবি করছি।”

পবিপ্রবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা জানি বলেন, “আমরা কি এমন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, যেখানে শিক্ষার্থীদের লাশ পড়বে আর রাষ্ট্র নীরব থাকবে? আজ যদি এই হত্যার বিচার না হয়, তবে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস থেকে আমরা আন্দোলনে ঝাঁপাবো। ইন্টারিম সরকারকে বলতে চাই—আর কোনো ছাত্রদল কর্মী বা সাধারণ শিক্ষার্থীর রক্ত ঝরতে দিব না।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন হল ও অনুষদের নেতৃবৃন্দ। বক্তারা জানান, অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও বিচার না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা: কেমন ভিসি চান তারা?

নেপাল–বাংলাদেশ অ্যাওয়ার্ড অর্জন করলেন প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন

জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান জাবি শিবিরের

নবাবগঞ্জে অনলাইন ক্যাসিনোতে আসক্তি: যুবসমাজ ধ্বংসের পথে

গাজীপুরে আ.লীগের ৮২ নেতাকর্মী আটক

ঝালকাঠিতে শতবর্ষী পুকুর ভরাটের চেষ্টা: নগরবাসীর আশঙ্কা, হারিয়ে যাচ্ছে পরিবেশের ভারসাম্য

খুবিতে আন্তঃডিসিপ্লিন দাবা ও টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মানবতার সরণি’র উদ্যোগে রমজানে বহুমুখী মানবিক কার্যক্রম

এক পদে বিজ্ঞপ্তি দিয়ে ২ পদে শিক্ষক নিয়োগ নজরুল বিশ্ববিদ্যালয়ে