Saturday , 18 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

সীমান্তে ভারত থেকে ১১ অনুপ্রবেশকারী আটক

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 18, 2025 12:45 pm

মোঃ রাহিমুল ইসলাম হৃদয়, ভূরুঙ্গামারী প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে ২২ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সোনাহাট বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১০১১ থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের ভেতরে আমতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা প্রায় এক বছর আগে কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতের আসাম রাজ্যে কাজের সন্ধানে গিয়েছিলেন। পরে দেশে ফেরার পথে তারা দালালদের মাধ্যমে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করলে বিজিবির হাতে ধরা পড়েন। আটকরা সবাই কক্সবাজার সদর উপজেলার কাকতলী গ্রামের বাসিন্দা।

আটককৃতদের মধ্যে রয়েছে, মৃত আলতাফ হোসেনের ছেলে মো. ইমাম হোসেন (৪৮), আব্দুল মালেকের ছেলে শফিউল্লাহ (১৮), মোহাম্মদ আলমের ছেলে নবী হোসেন (১৫), রবিউলের ছেলে রবিউল আলম (২০), ইসমাইলের ছেলে আজিজ (১৫), মোহাম্মদ আবুর ছেলে মোহাম্মদ (৭), আমেনা বেগম (২৮), রিফা (৯), শাফা (৬), রেজিয়া (২১) ও নূর শাহিদা (২)।

বিজিবির ভাষ্যমতে, আটককৃতদের মধ্যে এক পরিবারের ৬ জন সদস্য রয়েছেন। তারা সবাই রাতের আঁধারে দালালদের সহযোগিতায় কাঁটাতার পার হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “বিজিবি আটককৃত ১১ জনকে থানায় হস্তান্তর করেছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের কুতুপালং ক্যাম্পে প্রেরণ করা হবে।”

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

মারা গেছেন সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দিপংকর দ্বীপ

চাকসুর ৯০ দিনের কার্যক্রম তুলে ধরে সংবাদ সম্মেলন

জাবি প্রেসক্লাবের বর্ষসেরা রিপোর্টার পুরষ্কার পেলেন ৮ সাংবাদিক

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগেশ্বরীতে আনন্দ র‍্যালি

জাকসু নির্বাচনে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্রপ্রার্থী এস আই শিমুলের ইশতেহার ঘোষণা

বাঘাইছড়িতে জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে বিএনপির বিজয় র‍্যালি অনুষ্ঠিত

জয়পুরহাটে বিএনপির অর্ধশতাধিক কর্মী-সমর্থক যোগ দিলেন জামায়াতে

যুব সংগঠন ওয়াইপিএসডি’র ২০২৬ সালের নতুন কমিটি গঠন

স্থানীয় নয়, অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে: রিজভী

ফজলুর রহমান মহুরি স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত