Wednesday , 30 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সন্ত্রাস বিরোধী মামলায় আমতলী পৌর যুবলীগের সভাপতি গ্রেফতার

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 30, 2025 3:05 pm

 

মাইনুল ইসলাম রাজু ,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলী পৌর যুবলীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য অ্যাডঃ মোঃ আরিফুল হাসান আরিফকে ঢাকা ডিএমপি ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত একটি মামলায় গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকেল তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আমতলী থানা পুলিশ উপজেলা পরিষদ কমপ্লেক্সে এলাকা থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি আমতলী থানা নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা ডিএমপি ভাটারা থানায় ১৩ জুলাই ২০২৫ ইংরেজি তারিখে সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত একটি মামলায় আমতলী পৌর যুবলীগের সভাপতি অ্যাডঃ মোঃ আরিফুল হাসান আরিফ এজাহার নামীয় আসামী হওয়ায় ওই থানা থেকে তাকে গ্রেফতারের জন্য আমতলী থানাকে অনুরোধ করা হয়। ওই অনুরোধের প্রেক্ষিতে বুধবার বিকেলে আমতলী থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ঢাকা ডিএমপি ভাটারা থানায় মামলা নাম্বার- ২৪।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান বলেন, ঢাকা ডিএমপি ভাটার থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত একটি মামলায় আসামী হওয়ায় ওই থানা পুলিশের অনুরোধে আমতলী পৌর যুবলীগের সভাপতি অ্যাডঃ মোঃ আরিফুল হাসান আরিফকে গ্রেফতার করে আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, আদালতের মাধ্যমে ভাটারা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

পুরোনো ভবনে মিললো জবি ছাত্রদল নেতার লাশ

রাতের ভোট আর হতে দেওয়া হবে না, আগামীর প্রধানমন্ত্রী হবেন ডা. শফিকুর রহমান- ড. ফয়জুল হক

নজরুল বিশ্ববিদ্যালয়ে পথপ্রাণীদের নীরব অভিভাবক ‘এনিম্যাল ওয়েলফেয়ার সোসাইটি’

আধুনিক ও নিরাপদ হাটহাজারী গড়ার প্রত্যয়ে জনগণের সেবক হতে চাই: নাছির উদ্দিন

মাদারীপুর সরকারি কলেজ শাখার কর্মচারীদের ৪ দফা দাবিতে মানববন্ধন

তাঁতী দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিমলায় দোয়া মাহফিল

সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের তৎপরতায় যানজটমুক্ত ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে বিভিন্ন কর্মসূচি পালিত

দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা, থাকছে অতি বর্ষণের শঙ্কা

‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান