Monday , 8 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

রাতের ভোট আর হতে দেওয়া হবে না, আগামীর প্রধানমন্ত্রী হবেন ডা. শফিকুর রহমান- ড. ফয়জুল হক

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 8, 2025 5:04 pm

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি–১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক বলেছেন, দেশে আর “রাতের ভোট” হতে দেওয়া হবে না। আগামীর জাতীয় নির্বাচনে জনগণের রায় পেলে জামায়াত নেতৃত্বে সরকার গঠন করবে এবং ডা. শফিকুর রহমান দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজাপুর উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত দাঁড়িপাল্লা প্রতীকের বর্ণাঢ্য মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. ফয়জুল হক বলেন, “রাজাপুর–কাঁঠালিয়ায় কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলদার বা দুর্নীতিবাজকে আর ভোট দেওয়া হবে না। আমরা এমন একটি শান্তির নগরী গড়ে তুলতে চাই যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ কৃষক, শ্রমিক, ছাত্র ও সাধারণ মানুষ মিলেমিশে বসবাস করতে পারে।”

তিনি আরও বলেন, দেশের শান্তি–শৃঙ্খলা রক্ষা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য জনগণকে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আনার আহ্বান জানাতে হবে। “যদি ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন, তবে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও অত্যাচারের স্থান বাংলাদেশে থাকবে না”- যোগ করেন তিনি।

এর আগে রাজাপুর মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌যালিটি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস মোড়ে গিয়ে শেষ হয়। র‌যালিকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা সেক্রেটারি মো. ফরিদুজ্জামান, শ্রমিক কল্যাণ সংস্থার সভাপতি সাইদুর রহমান, রাজাপুর উপজেলা আমীর মো. কবির হোসেন, নায়েবে আমীর মাস্টার ইউসুফ আলীসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বরিশালে নতুন পুলিশ সুপার ফারজানা ইসলাম দায়িত্ব গ্রহণ করলেন

মুরাদনগরে চাচাতো ভাইয়ের হাতে ৬ বছরের আদিবার নৃশংস হত্যা

সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৫ বাংলাদেশি আটক

সুদানে শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের লাশ দেশে প্রত্যাবর্তন

শিক্ষকের শূন্য পদ পূরণে সরকারের নানা উদ্যোগ

জামার্নির কেম্পটেন ইউনিভার্সিটি অফ অ্যাপ্লায়েড সায়েন্সস-এ সমাবর্তন অনুষ্ঠানে-সুমন চাকমা

‎কুবিতে ‘হাফেজ-ই-কুরআন সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত

হিরো আলমকে হত্যাচেষ্টা: জামিন পেলেন রিয়া মনিসহ দুজন

উন্নয়নের ছোঁয়া লাগেনি কুয়াকাটার পূর্ব আলীপুর-আজিমপুর সড়কে, ভোগান্তিতে প্রায় ১০ হাজার মানুষ

শেরপুরের তিন সীমান্তাঞ্চলে জেঁকে বসেছে হিমেল বাতাস ও ঘন কুয়াশা