Saturday , 18 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

খুবিতে ইনোভেশন ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো “ইনভেনটাম ৪.০”

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 18, 2025 11:10 am

খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ইনোভেশন ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় “ইনভেনটাম ৪.০: এ সেমিনার অন ইনোভেশন উইথ এআই”।

আজ শনিবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সি.এস.ই) ডিসিপ্লিনের স্মার্ট ক্লাসরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ইনোভেশন ক্লাবের সভাপতি চিরঞ্জিত পালের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: রেজাউল করিম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার প্রফেসর ড. মাহমুদুর রহমান, কী-নোট স্পিকার হিসেবে ছিলেন প্রফেসর জি. এম. আতিকুর রহমান এছাড়াও প্রজেক্ট মূল্যায়নের বিচারক হিসেবে ছিলেন অ্যাসোসিয়েট প্রফেসর ইনামুল হক হিরা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “বর্তমান বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) মাধ্যমে দ্রুত এগিয়ে যাচ্ছে। তাই আমি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিসিপ্লিনে এআই কোর্স চালুর উদ্যোগ নিচ্ছি। পাশাপাশি যেসব ডিসিপ্লিনে এখনো কম্পিউটার ল্যাব নেই, শিগগিরই বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে তা স্থাপন করা হবে।”

পাশাপাশি তিনি একাডেমিক পাঠ্যক্রমের বাইরে উদ্ভাবনী চিন্তাভাবনা ও নতুন কিছু করার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।

সেমিনারের পাশাপাশি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য দুটি প্রতিযোগিতার আয়োজন করা হয় “আইডিয়া হান্টিং” এবং “আর্টিকেল রাইটিং”। প্রতিযোগিতায় মোট ৩০ জন অংশগ্রহণকারী অংশ নেন। এর মধ্যে দুই বিভাগে মোট ৬ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

“আইডিয়া হান্টিং” প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে আব্দুল মুকিত সৌরভ, আফিফ হাসান এবং রুকাইয়া আফিয়া নেহা। অন্যদিকে “আর্টিকেল রাইটিং” প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে রাজদীপ সরকার, জান্নাতুল ফেরদৌস মিতু।এবং লর্ড বাইদ্যা পলাশ।

এছাড়া ইউআইএইচপি (UIHP) প্রজেক্টের নির্বাচিত তিনটি টিম-জিন্স টু টোটস, অঙ্কুর ও বাজশিল্ড-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

মসজিদে নামাজ পড়তে বাঁধা, মুসল্লীকে মারধর

চুনারুঘাটে জুলাই পুনর্জাগরণ- গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাঘাইছড়ির উগলছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট ও অভিযান

অগ্নিকাণ্ডে ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

গোয়ালন্দে বন্ধুর বাইকে ঘুরতে গিয়ে এক তরুনীর মৃত্যু

ইটনায় সরকারি চাল আত্মসাতের মামালার আসামি যুবদলের নেতা দেলোয়ার গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

বানারীপাড়া পৌর আওয়ামী লীগ নেতা গৌতম সমদ্দার গ্রেফতার