Thursday , 16 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫ উদযাপিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 16, 2025 8:38 am

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

নানা কর্মসুচির মধ্য দিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।

আজ ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী দিবস উদযাপন কর্মসূচির উদ্বোধন করেন। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে ১২ তলা একাডেমিক ভবনের সামনে কেক কাটা হয়। এছাড়া দুপুর ১২ টায় ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, দুপুর ১২ টা ৩০ মিনিটে মন্দিরে প্রার্থনা, দুপুর ০১ টা ৩০ মিনিটে বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল, অপরাহ্ন ০৫ টায় বিশ্ববিদ্যালয়ের ক্লাব গুলোর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ০৭ টা ৩০ মিনিটে আবাসিক হলসমূহে উন্নতমানের খাবার পরিবেশনের আয়োজন করা হয়।

সকল কর্মসূচিতে অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, অফিস প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

চবিতে নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পাঁচদিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

‎কুবিতে শেষ হলো প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন

জবিশিবিরের মেরিট অ্যাওয়ার্ড থেকে বঞ্চিত তিন বিভাগের মেধাবীরা

চৌদ্দগ্রামে বিএনপির ইউনিয়ন সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানীর নেতৃত্বে সাকিব-নাজমুল

ফুলবাড়ীতে গরুর ল্যাম্পি স্কিন রোগের প্রকোপ, দিশেহারা কৃষক

গণধোলাই দিয়ে ৩ ডাকাতকে পুলিশে সোপর্দ

বাঘাইছড়িতে জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে বিএনপির বিজয় র‍্যালি অনুষ্ঠিত

স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ঈদগাঁওয়ে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান