Wednesday , 15 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

শিক্ষক-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 15, 2025 9:02 am

শ্রী রামবাবু বর্মন, কালাই প্রতিনিধিঃ

ঢাকায় জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে জয়পুরহাটের কালাইয়ে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় কালাই বাসস্ট্যান্ড চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ‘বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা জাতীয়করণ প্রত্যাশী ঐক্যজোট’-এর কালাই উপজেলা শাখা। এতে উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল ইসলাম, হাতিয়ার কামিল মাদ্রাসার সহকারী আরবি প্রভাষক মাওলানা সেলিম রেজা, সহকারী অধ্যাপক শামীম রেজা, থুপসারা দাখিল মাদ্রাসার সুপার মতিয়র রহমান ও সহকারী শিক্ষক নাজমুল হক, মোলাম গাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছিদ্দেক হোসেন এবং মোলাম গাড়ি কারিগরি স্কুলের সহকারী শিক্ষক কবির হোসেন।

বক্তারা বলেন, “জাতীয়করণের ন্যায্য দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর হামলা অমানবিক ও ন্যক্কারজনক। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

তারা আরও বলেন, “শুধু জাতীয়করণ নয়, চিকিৎসা ভাতা ও আবাসন ভাতা বাস্তবায়নের দাবিও অবিলম্বে পূরণ করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা কর্মস্থলে ফিরে যাব না এবং আন্দোলন আরও জোরদার করা হবে।”

মানববন্ধনে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ জনগণও সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন।

পরিশেষে, শিক্ষকরা কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহানের হাতে স্মারকলিপি প্রদান করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুলিয়ারচরে জমিতে কাজ করার সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে স্পৃষ্টে ২ কৃষকের মৃত্যু

বৃষ্টির মধ্যেও জনতার ঢল মরহুমা নার্গিস বেগমের জানাযা অনুষ্ঠিত

জয়পুরহাটের প্রথম নারী পুলিশ সুপার মিনা মাহমুদা এর দায়িত্ব গ্রহণ

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে পত্নীতলায় মানববন্ধন

বাকেরগঞ্জে দশম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ

মাদারীপুর-১ আসনের মনোনয়ন ঘোষণা স্থগিত করল বিএনপি

খালেদা জিয়ার স্মরণে পূবাইলে বিএনপি ও অঙ্গসংগঠনের দোয়া মাহফিল

ব্রাইট ইংলিশ টিচিং হোম-এ গাছ বিতরণ করে বিদায় অনুষ্ঠান

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাউফলে ধানের শীষের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ কার্যকর, ই-সিগারেটসহ সব উদীয়মান তামাকপণ্য নিষিদ্ধ