Monday , 13 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

জাবি প্রেসক্লাবের সাথে জাকসু নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ; পারস্পরিক সহযোগিতার আশ্বাস

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 13, 2025 5:47 am

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা। এসময় তারা জাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দের কাছে সার্বিক সহায়তা ও ইতিবাচক পরামর্শ কামনা করেন।

রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত, রাজনৈতিক সহাবস্থান, শিক্ষার্থীবান্ধব কর্মসূচি প্রণয়ন, সাংবাদিকতা ও শিক্ষার্থীদের সম্পর্ক উন্নয়ন, এবং বিশ্ববিদ্যালয়ের বর্তমান সংকট ও সম্ভাবনা নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বলেন, “আমরা সবসময় ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। একাডেমিক ক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক প্রয়োজন ও স্বার্থে জাকসু সবসময় তাদের পাশে আছে। সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের বাস্তব চিত্র শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে— আমরা চাই এই সহযোগিতার ধারা অব‍যহত থাকুক।”

জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ে মুক্ত চিন্তার বিকাশ ও গণতান্ত্রিক চর্চা জোরদারে প্রেসক্লাবসহ সাংবাদিক সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমরা চাই, বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক দিকগুলো সামনে আনতে সবাই একসঙ্গে কাজ করতে। এছাড়াও ক‍যাম্পাসে সাংস্কৃতিক ও রাজনৈতিক সহাবস্হান তৈরীতেও আমরা সাংবাদিকদের সহায়তা কামনা করছি”

এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে সভাপতি ওয়াজহাতুল ইসলাম নবনির্বাচিত জাকসুর প্রতিনিধিদের অভিনন্দন জানান।তার বক্তব্যে তিনি বলেন, “সাংবাদিকরা শুরু থেকেই জাকসু নির্বাচনের ব্যাপারে ইতিবাচক ভূমিকা রেখেছে। আমাদের দীর্ঘদিনের চাওয়া জাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আপনারা শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়েছেন। শিক্ষার্থীদের কল্যানে কাজ করে যাবেন বলে আশা রাখছি। যেহেতু এটা বিশ্ববিদ্যালয় তাই শিক্ষা ও গবেষণা খাতকে গুরুত্ব দিয়ে আপনারা কাজ করে যাবেন বলে আশা রাখছি।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

রাজাপুরে দুই বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

জাবিতে ৫৪ তম আবর্তনের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিতর্ক কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত

মাটি কাটায় বাধা দেয়ায় সমন্বয়ক রাফির হামলায় ছাত্রদল নেতার মাথায় ৯ সেলাই

কুবিতে চৌদ্দগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

স্বামী কর্তৃক স্ত্রীকে অন্য মানুষ দিয়ে ৩দিন ধরে ধর্ষণ

বাউফলের কৃতি সন্তান এস. এম. জালাল সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগপ্রাপ্ত

এনসিপি কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন

রাতের ভোট আর হতে দেওয়া হবে না, আগামীর প্রধানমন্ত্রী হবেন ডা. শফিকুর রহমান- ড. ফয়জুল হক

দোয়ারাবাজারে রশীদ আলী মেমোরিয়াল গার্লস স্কুলে বিজয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কাঠালিয়ায় সেলিম রেজার পক্ষ থেকে ৩১ দফার লিফলেট বিতরণ