Sunday , 12 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

শিক্ষার্থীদের লিফটের জন্য ভিসির হাতে ফ্যান হস্তান্তর করলো ববি ছাত্রদল

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 12, 2025 6:12 am

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসনিক ভবনের শিক্ষার্থীদের লিফটে ব্যবহারের জন্য একটি ফ্যান হস্তান্তর করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদল।

রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো. তৌফিক আলমের হাতে ফ্যানটি তুলে দেন ছাত্রদল নেতৃবৃন্দ।

এই উদ্যোগের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা মোঃ সাব্বির হোসেন। তিনি জানান, “শিক্ষার্থীরা প্রতিদিন লিফটের ভেতরে প্রচণ্ড গরম ও অস্বস্তির মধ্যে যাতায়াত করেন। তাই শিক্ষার্থীদের স্বস্তির জন্যই আমরা এই ফ্যানটি প্রদান করেছি।”

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে মোট চারটি লিফট রয়েছে। এর মধ্যে দুইটি শিক্ষার্থীদের জন্য, একটি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এবং অপরটি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত।

তবে শিক্ষক ও কর্মকর্তাদের ব্যবহৃত লিফটে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) থাকলেও শিক্ষার্থীদের লিফটে নেই কোনো শীতাতপ ব্যবস্থা। ফলে গরমের সময় শিক্ষার্থীরা লিফটের ভেতরে চরম ভোগান্তির শিকার হন।

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মোঃ সাব্বির হোসাইন বলেন , শিক্ষার্থীদের স্বার্থে ও মানবিক বিবেচনায় তারা এমন উদ্যোগ নিয়েছেন এবং ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করে যাবেন।

উপস্থিত ছিলেন আজমাইন সাকিব,সিফাত, জাহিদ, সৃষ্টি,সজন, নাহিদ, দিহান প্রমূখ

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা

খালা শ্বাশুড়িকে ধর্ষণের পর হত্যা, ভাগনি জামাই গ্রেপ্তার

মুরাদনগরে ইভটিজিংয়ের অভিযোগে স্কুলে হামলা, ২ শিক্ষক সহ ১৫ জন আহত

গোপালগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে মুকসুদপুর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে

স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জিয়া স্মৃতি পাঠাগারের কার্যক্রম শুরু

পবিপ্রবিতে তারেক রহমানের প্রত্যাবর্তনে র‍্যালি ও আলোচনা সভা

ভোটের মাঠে প্রশাসন থাকবে নিরপেক্ষ : ডিসি আরেফীন

শিবগঞ্জে প্রেম, কলহ ও রহস্যজনক পরিস্থিতিতে ৩ জনের মৃত্যু

গাজীপুরে অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত