Wednesday , 8 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

হেফাজতের সড়ক অবরোধ প্রত্যাহার

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 8, 2025 7:33 am

মোঃ আতিক উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধিঃ

সড়ক দুর্ঘটনায় হেফাজতে ইসলামের এক নেতার মৃত্যুর ঘটনায় চট্টগ্রামের হাটহাজারীতে ডাকা চট্টগ্রাম উত্তর জেলার মহা সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) হাটহাজারী উপজেলা প্রশাসনের সাথে বৈঠকের পর বেলা সাড়ে ১১টার দিকে ব্রিফিং করে এ অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

এর আগে সকাল থেকে চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের নেতৃত্বে মহাসড়ক অবরোধ করে। এ সময় অবরোধের কারণে চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম রাঙামাটি আঞ্চলিক মহাসড়কের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা।

জানা গেছে, গতকাল মঙ্গলবার হেফাজতের নির্বাহী কমিটির সদস্য মাওলানা সোহেল চৌধুরী রাউজান এলাকা থেকে নিজ মোটরসাইকেল চালিয়ে হাটহাজারী ফেরার পথে একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ওই হেফাজত নেতা। পরে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঘাতক বাসের চালক জানে আলমকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।

নিহত হেফাজত নেতা মাওলানা সোহেল চৌধুরী সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া এলাকার আব্দুল কাদের চৌধুরী বাড়ির আবুল মহসীন চৌধুরীর ছেলে। তবে তিনি দীর্ঘ বছর ধরে পৌরসভার মেডিকেল গেট এলাকায় পরিবার নিয়ে দীর্ঘ বছর ধরে বসবাস করে আসছিলেন।

হেফাজত ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদারকে সকাল সাড়ে ১১টায় অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ প্রশাসনের সাথে হেফাজত নেতাদের বৈঠকের পর অবরোধ প্রত্যাহারের বিষয়টির সত্যতা স্বীকার করেছেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার, আটক ১

ঐক্যবদ্ধ জাতিকে পরাজিত করা যায় না : নূরুল ইসলাম বুলবুল

আজ পবিত্র শবে বরাত

মাতামুহুরী উপজেলা যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

বিশ্বকবি ও জাতীয় কবির মৃত্যুবার্ষিকী স্মরণে নজরুল বিশ্ববিদ্যালয়ে আলোচনা

জিয়াউল আহসানের ৩ ফ্ল্যাট ৫ বাড়িসহ শত বিঘা জমি জব্দ

ঈদগাঁও জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

নজরুল বিশ্ববিদ্যালয়ে আদিবাসী ছাত্র সংগঠনের ১০ম কাউন্সিল অনুষ্ঠিত

সুয়ালক দারুস সুন্নাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত