Sunday , 5 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ভেলাবাইচ প্রতিযোগিতায় উৎসবের আমেজ, বিজয়ীদের হাতে পুরস্কার

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 5, 2025 9:12 am

শাওন বল, মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার ধুরাইল এলাকায় ঐতিহ্যবাহী ভেলাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় নদীর পাড়জুড়ে ছিল হাজারো মানুষের উপচে পড়া ভিড়। নদী তীর জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ভেলাদলগুলো অংশ নেয়। মনোমুগ্ধকর এ প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি দলই নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শনের চেষ্টা করে। রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতার পর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, “এই ধরনের ঐতিহ্যবাহী আয়োজন আমাদের গ্রামীণ সংস্কৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চাই, তরুণ প্রজন্ম এসব আয়োজনের মাধ্যমে ঐতিহ্যের সঙ্গে পরিচিত হোক।”

আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও স্থানীয়দের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা ধীরে ধীরে জেলার অন্যতম জনপ্রিয় সাংস্কৃতিক ইভেন্টে পরিণত হয়েছে।

গ্রামীণ বিনোদনের এ অনন্য আয়োজন শুধু প্রতিযোগিতা নয়, একইসঙ্গে মানুষের মিলনমেলায় পরিণত হয় ধুরাইলের ভেলাবাইচ প্রতিযোগিতা।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই, ৫ পুলিশ হাসপাতালে

চৌদ্দগ্রামে মালবোঝাই মিশুক উল্টে চাপা পড়ে চালক নিহত

রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

বিরামপুরে রোড ডিভাইডারে নতুন স্ট্রিট লাইট, নিরাপদ সড়কে খুশি স্থানীয়রা

চবি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়াই ১০০ জন

রাজবাড়ীতে বিষাদ সিন্ধু রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী

শেরপুর-৩ আসনের নির্বাচনে মোতায়েন ১৬ প্লাটুন বিজিবি

ত্রিশাল মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় র‍্যালি

মাদারীপুর-১ আসনের মনোনয়ন স্থগিত করল বিএনপি, শিবচরে সমর্থকদের বিক্ষোভ

নিখোঁজ ছোটভাইকে খুঁজে বেড়াচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী