Wednesday , 24 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

সাজেক ভ্রমণ শেষ করে বাড়ি ফেরা হলো না লিওন মাহমুদের, সড়কে মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 24, 2025 3:54 pm

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে সাজেক ভ্রমণ শেষ করে বাড়ি ফেরার পথে লিওন মাহামুদ (৩০)নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উপজেলা পদুয়া এলাকায় দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেন হাইওয়ে থানার ওসি শাহাব উদ্দিন। নিহত লিওন মাহামুদ শরীয়তপুর জেলা বেদেরগঞ্জ থানার শরীয়তপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।

একসাথে ভ্রমণে থাকা বন্ধু তৌহিদুর ইসলাম জানান গত শনিবার রাতে ঢাকা মিরপুর শেখেরপাড়া থেকে দুই বন্ধু মোটরসাইকেল যোগে রোববার সকালে সাজেক পৌঁছে। তিনদিন থাকার পর আজ বুধবার সকাল দশ ঘটিকার সময় মোটরসাইকেল নিয়ে ঢাকার উদ্দেশ্যে বের হই। একসাথে মোটরসাইকেল নিয়ে মহাসড়কে চলতে চলতে বন্ধু লিওনের গাড়িটি পিছনে পড়ে যায়। অনেকক্ষণ পিছনে তাকে না দেখে মহাসড়কের পাশে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণ পর পিছনে তাকিয়ে দেখি অনেকগুলো লোক জোড় হয়ে দাঁড়িয়ে আছে। সেখানে গিয়ে দেখি বন্ধু লিওনের দেহ মহাসড়কে পড়ে আছে। উপস্থিত লোকজন থেকে জানতে পারলাম অজ্ঞাত নামা একটি বাস তাকে ধাক্কা মেরে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে থানার এসআই শামীম জানান মহাসড়কের পদুয়া এলাকায় অজ্ঞাতনামা একটি বাস মোটরসাইকেল আরোহীকে ধাক্কা মেরে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ইসলামী আন্দোলনের জন্য শেরপুর-২ ফাঁকা রাখলো জামায়াত

শিবগঞ্জের পাকুরিয়া মন্দিরে বিএনপির উঠান বৈঠক

গাইবান্ধার সুন্দরগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

ঝালকাঠিতে জোরপূর্বক শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রবাসীর গাড়িতে ডাকাতি, স্বর্বস্ব লুট

মুরাদনগরে ইভটিজিংয়ের অভিযোগে স্কুলে হামলা, ২ শিক্ষক সহ ১৫ জন আহত

জয়মনিতে হরিণ শিকারের ফাঁদে আটকা পড়ল বাঘ

ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিল

চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত