জনপদ সংবাদ

সত্য প্রকাশে নির্ভীক

নাসির নগরে নিখোঁজের তিনদিন পর নদীতে ভেসে উঠলো তরুণের লাশ

মোঃ সাইফুল ইসলাম, নাসির নগর, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

নিখোঁজের তিন দিন পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বলভদ্র নদী থেকে মাহমুদুল হাসান বিশাল (২২) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ (২২ সেপ্টেম্বর) সোমবার স্থানীয়দের কাছে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে নাসির নগর থানা পুলিশ।

এর আগে গত শনিবার রাতে ঘর থেকে বের হওয়ার পর তার আর সন্ধান পাওয়া যায়নি। নিহত মাহমুদুল হাসান বিশাল ফান্দাউক গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে মাহমুদুল হাসান বিশাল ওষুধ আনতে ঘর থেকে বের হয়। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। সর্বশেষ সোমবার দুপুরে তার মরদেহ বলভদ্র নদীতে ভেসে উঠতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *