Saturday , 20 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

আসন্ন পূজা উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা জামায়াতের সাথে পূজা উদযাপন কমিটির মতবিনিময়

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 20, 2025 6:21 am

নোমাইনুল ইসলাম , বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি উপজেলা কার্যালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সাথে উপজেলা জামায়াতের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহম্মেদের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি জাফর আহম্মেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মনছুরুল হক।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সুরা সদস্য এডভোকেট মোঃ রহমত উল্লাহ, শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরের সভাপতি দ্বিজেন্দ্র নাথ, সেক্রেটারি সজল দে এবং পূজা উদযাপন কমিটির সভাপতি জীবন সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মোঃ আবছার হোসেন, পৌর সভাপতি মোঃ নেয়ামত উল্লাহ, প্রচার সম্পাদক ডা. সরদার আব্দুর রহিম এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় দুর্গাপূজা উদযাপনে সার্বিক সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও করবে। তারা আহ্বান জানান, কেউ যেন কোনো গুজবে কান না দেন। বক্তারা অভিযোগ করেন, দেশের একটি মহল দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামের বিরুদ্ধে মিডিয়া ট্রায়ালসহ নানা ধরনের প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে এবং অতীতে জামায়াতকে নানাভাবে দমন–পীড়নের শিকার হতে হয়েছে।

তারা বলেন, মদিনা সনদের অন্যতম উদ্দেশ্য ছিল সকল সম্প্রদায়ের অধিকার ও সুযোগ–সুবিধা নিশ্চিত করা। ইসলাম শান্তির ধর্ম, কখনোই বিশৃঙ্খলাকে সমর্থন করে না। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারা কোনো দলের প্রকৃত কর্মী হতে পারে না, তারা দেশের শত্রু।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ থেকে একটি রাজনৈতিক দল বিতাড়িত হয়েছে, যারা গত ১৭ বছর দেশকে লুটপাট করেছে। সুযোগ পেলেই তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তাই সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে, যাতে তারা আর কোনোভাবেই অস্থিরতা সৃষ্টির সুযোগ না পায়।

সভায় জানানো হয়, পূজা উদযাপন কমিটির অনুরোধে জামায়াতের পক্ষ থেকে প্রয়োজনে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে, যাতে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপন করা যায়। পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দও সকল সম্প্রদায়ের কাছে আহ্বান জানান, কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে; বরং সবাই মিলে সহযোগিতার মাধ্যমে পূজা উদযাপনকে সফল করে তুলতে হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ববিতে টিএসসি প্রাণহীন: শিক্ষার্থীদের আড্ডা ও সাংস্কৃতিক চর্চা সীমিত

দুই দশক পর প্রথমবার পঞ্চপাণ্ডব ছাড়া মাঠে নামলো বাংলাদেশ ওয়ানডে দল

নাসিরনগরে ১০ পিছ ইয়াবাসহ গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামী গ্রেপ্তার

এইচএসসি কেন্দ্রের বাইরে অভিভাবকদের বসার চেয়ার ও ছাউনি দেওয়ার নির্দেশ

মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবি, অনলাইনে কোটি মানুষের সই

কালাইয়ে যুব বিভাগের প্রাণবন্ত প্রতিনিধি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি অস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার

ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলাম

কুয়াকাটায় ভ্রমণে এসে অতিরিক্ত মদ্যপানে এক যুবকের মৃত্যু