Friday , 5 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

দাবি আদায়ে অনশনে শিক্ষার্থীরা, পাশে মশারি টানিয়ে ঘুমালেন উপাচার্য

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 5, 2025 3:53 pm

ববি প্রতিনিধি:

আমরা দীর্ঘদিন ধরে যৌক্তিক তিন দাবিতে সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করছি। দাবি মানার বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ পর্যন্ত আমাদের সঙ্গে কোনো রকমের যোগাযোগ করেনি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন সাতজন শিক্ষার্থী। বৃহস্পতিবার রাত ১০টা থেকে তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১-এর নিচে অনশনে বসেন। তাদের বুঝিয়ে অনশন থেকে সরাতে পারেননি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। পরে তিনি অনশনরত শিক্ষার্থীদের পাশে মশারি টানিয়ে রাত কাটান।

অনশনে বসা সাত শিক্ষার্থী হলেন—ইংরেজি বিভাগের শিক্ষার্থী শারমিলা জামান সেঁজুতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ সেশনের অমিয় মণ্ডল, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২১-২২ সেশনের তাজুল ইসলাম, রসায়ন বিভাগের ২০২২-২৩ সেশনের মো. আবুবকর সিদ্দিক, দর্শন বিভাগের ২০২১-২২ সেশনের পিয়াল হাসান, লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ সেশনের তামিম আহমেদ রিয়াজ এবং আইন বিভাগের ২০২১-২২ সেশনের শওকত ওসমান স্বাক্ষর।

অনশনরত শিক্ষার্থী শওকত ওসমান স্বাক্ষর বলেন, আমরা দীর্ঘদিন ধরে যৌক্তিক তিন দাবিতে সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করছি। দাবি মানার বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ পর্যন্ত আমাদের সঙ্গে কোনো রকমের যোগাযোগ করেনি। তাই আমরা বাধ্য হয়ে আমরণ অনশনের মতো কঠিন কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছি। আমাদের দাবি না মানা পর্যন্ত অনশন কর্মসূচি চলবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। আমাদের উন্নয়ন কার্যক্রম চলমান। জমি অধিগ্রহণের নানা ধাপ এগোচ্ছে। আস্থার সংকটের কারণে অনশন পর্যন্ত পৌঁছেছে শিক্ষার্থীরা।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের প্রতিবাদে শান্তিপূর্ণ আন্দোলন ও অবস্থান কর্মসূচি

ছাদ ধসের কারণ জানতে নজরুল বিশ্ববিদ্যালয়ে ইউজিসির পরিদর্শন

আমতলীতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাবিস্হ বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির দোয়া মাহফিল

জাবির ৪৫ তম ব্যাচের রাজা আকাশ, রানী মেলিসা

আল্লাহর রসুল (স:) কে উম্মতের জন্য নেয়ামত হিসেবে প্রেরণ করেছেন- সৈয়দ জুননুরাইন

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় স্লিপার বাসের সুপারভাইজার নিহত, আহত ৫

দুই মাসে ডেঙ্গুতে কুয়াকাটায় ৯ জনের মৃত্যু, ফগিং অভিযান শুরু

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজাপুরে বিএনপির আনন্দ মিছিল

মির্জাগঞ্জে মাদক কারবারি ও চোরাই মালামাল সহ ৪ জন গ্রেপ্তার